ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিএনপির মিডিয়া সেলে ‘গুপ্ত’ আ.লীগ কর্মী, খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম
বিএনপির মিডিয়া সেলে কাজ করা তানিম সুফিয়ানী।ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করা তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয় বিএনপি মিডিয়া সেল।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব বিষয় পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তানিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ থেকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তানিম সুফিয়ানী বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সেগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছিলেন তিনি।

এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সরব থাকতে দেখা যায়।

বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাকে নিয়ে করা একটি পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে তানিম লেখেন, কান্দিস না রে বিন্দিয়া কি আর হইবো কান্দিয়া? কবুল কইরা ১৪ শিকে যা রে হান্দাইয়া।

এসব পুরোনো পোস্ট ও রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তানিম তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, অতীতে যেভাবে কোনো স্বৈরাচার এ দেশে টিকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না।
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
আরও পড়ুন
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক