
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দুর্নীতি মামলায় কারাবন্দি হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছেন।
খালেদা জিয়ার ছয় স্বজন শুক্রবার বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সাড়ে চারটার দিকে তারা বের হয়ে যান।
এ সময় খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
খালেদা জিয়ার স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন শাফিন ইস্কান্দার (ভাতিজা), অরণী ইস্কান্দার (ভাতিজার স্ত্রী), অভিক ইস্কান্দার (ভাতিজা), শাহরিয়া হক (ভাগিনা) ও কানিজ ফাতিমা (ছোট ভাইয়ের স্ত্রী)।
পি




