ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত

ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ।

পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনও ন্যায়বিচারের জন্য অপেক্ষমান বলে জানান তারা।

তারা বলেন, তাদের ন্যায়বিচারের কথা না ভেবে যারা বিভিন্ন টকশো ও প্লাটফর্মে এখনও পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলে, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে আমরা মনে করি। অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল এবং ৯৬-তে প্রতারণামূলক ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও তারা শোধরায়নি।

তাদের দাবি, আওয়ামী লীগের বিষয়ে বিগত শাসনকালে তাদের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

তাদের মতে, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।

তারা আরও বলেন, প্রভু রাষ্ট্রের বহু চেষ্টা-তদবিরেও এখনো তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত অপরাধী হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। কোনো সভ্য রাষ্ট্র এমন ঘৃণ্য অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেই আমাদের ধারণা। দ্য গার্ডিয়ান সম্প্রতি গণহত্যাকারী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে তুলে ধরেছে। দ্য ইকোনোমিস্ট হাসিনার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও হাসিনার চরিত্র আজ উন্মোচিত। ইতিহাস এভাবেই দাম্ভিক ও মাফিয়া শাসকের পরিণতি লিখে দেয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  বুধবার (১৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।  আবু হানিফ তার পোস্টে বলেন, গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে নারকীয় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছিল সংসদ সদস্য জিলানীর বাড়িতে ও পুলিশের গাড়িতে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা করেছে, বাসে আগুন দিয়ে পিরোজপুরে বাসের এক হেলপারকে হত্যা করেছে।  পোস্টে বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। তবে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হওয়ায় পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এখন। এই পরিস্থিতি চলতে থাকলে সারাদেশেই ধ্বংসযজ্ঞ চালাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শুধু রাজনৈতিক দলগুলো নয়, সকল জুলাইপন্থী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে। আরটিভি/এমএম
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই কমিটি গঠিত হয়।
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকি আজ। ভাসানী ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী গণনেতা। ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া তার রাজনৈতিক জীবন বিস্তৃত হয়েছিল পাকিস্তানের স্বৈরশাসনবিরোধী আন্দোলন, পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন পর্যন্ত।
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
আরও পড়ুন
আল্লামা আহমেদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ধর্মমন্ত্রীর দ্রুত পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান হেফাজতের
ওলামায়ে হক্কানি ও আমরা এক দল: হেফাজতের আমির
হেফাজত আমীর বাবুনগরীর সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ