ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
ছবি: সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা।

এতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় অগ্নিসংযোগের ঘটনা দেখতে পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।

এ ঘটনায় দেওয়া যৌথ বিবৃতিতে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এ ধরনের অগ্নিসংযোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন নেতারা।

তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এবি পার্টি। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে দলটি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  বুধবার (১৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।  আবু হানিফ তার পোস্টে বলেন, গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে নারকীয় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছিল সংসদ সদস্য জিলানীর বাড়িতে ও পুলিশের গাড়িতে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা করেছে, বাসে আগুন দিয়ে পিরোজপুরে বাসের এক হেলপারকে হত্যা করেছে।  পোস্টে বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। তবে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হওয়ায় পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এখন। এই পরিস্থিতি চলতে থাকলে সারাদেশেই ধ্বংসযজ্ঞ চালাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শুধু রাজনৈতিক দলগুলো নয়, সকল জুলাইপন্থী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে। আরটিভি/এমএম
নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আবু হানিফ
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই কমিটি গঠিত হয়।
জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকি আজ। ভাসানী ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী গণনেতা। ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া তার রাজনৈতিক জীবন বিস্তৃত হয়েছিল পাকিস্তানের স্বৈরশাসনবিরোধী আন্দোলন, পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন পর্যন্ত।
যে ৫ রাজনৈতিক ঘটনা ইতিহাসে অমর করেছে মওলানা ভাসানীকে
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের পক্ষের এক আপোষহীন নেতা। তিনি তার জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। ব্যক্তি জীবনেও তিনি সাদামাটা জীবনযাপন করেছেন। তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করে রাজনীতি করা বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আব হানিফ।
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
আরও পড়ুন
মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার বারে দেড় ঘণ্টা ছিলেন তাহসিফ, সঙ্গে ছিল দীপ ও এক তরুণী
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে
ছেলের সিসিটিভি ভিডিওতে মিলল বৃদ্ধ মায়ের খুনের দৃশ্য