ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কানাডার টরন্টোতে বাংলাদেশি মেধাবী ছাত্রের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
মোহাম্মদ সাফওয়ান জাহিদ। ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে মোহাম্মদ সাফওয়ান জাহিদ নামে এক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর ২ মাস।

সাফওয়ান ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ডা. মো. জাহিদ হোসেন এবং কানিতা রহমান দম্পতির সন্তান। তিনি পড়াশোনার জন্য কানাডায় বসবাস করছিলেন।

ছেলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ডা. মো. জাহিদ হোসেন আরটিভিকে বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, সোমবার (২ ফেব্রুয়ারি) আমার কলিজার টুকরা মোহাম্মদ সাফওয়ান জাহিদ স্রষ্টার কাছে ফিরে গেছেন। আল্লাহ তার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন, তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন।

সাফওয়ান টরন্টো বিশ্ববিদ্যালয়ে দ্বৈত এমবিএ এবং এমএ ডিগ্রি অর্জনের শেষ পর্যায়ে ছিলেন। স্বল্প আয়ুর জীবনে তিনি অসাধারণ একাডেমিক এবং পেশাদার সাফল্য অর্জন করেছিলেন। তিনি ছিলেন একজন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ল্যাব স্কলার, টরন্টো-ভিত্তিক এআই স্টার্টআপ MATRA-এর প্রতিষ্ঠাতা এবং শোয়ার্টজ রেইসম্যান ইনস্টিটিউটের মাধ্যমে নিরাপদ এআই নীতির উপর কানাডা সরকারের একজন উপদেষ্টা। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডিনরা তাদের পরিচিত মেধাবী ছাত্রদের একজন হিসেবে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ৩১১৪ ড্যানফোর্থ অ্যাভিনিউতে বায়তুল আমান মসজিদে সাফওয়ানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য এবং এই শোকের সময়ে সাফওয়ান এবং তার পরিবারকে তাদের দোয়ায় রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি