ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঠিকানা পিঠা উৎসব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
ঠিকানা কমিউনিটি হাবে অনুষ্ঠিত হলো ঠিকানা পিঠা উৎসব। ছবি: আরটিভি

প্রবাসে বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি ও সাংস্কৃতিক চেতনাকে উদযাপন করতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঠিকানা পিঠা উৎসব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জ্যাকসন হাইটসে অবস্থিত ঠিকানা কমিউনিটি হাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।

উৎসবে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, রিভারের প্রতিষ্ঠাতা ও সিইও রুহিন হোসেন, এবং রিভারের কো-ফাউন্ডার ও ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন অনুবা।

আরও পড়ুন

তাদের বক্তব্যে প্রবাসে বাংলা সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট রাখার গুরুত্ব তুলে ধরা হয়। আরও ছিলেন পিঠা উৎসবের কনভেনর আবির আলমগীর।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন কিংবদন্তি ব্যান্ড ব্ল্যাক-এর সাবেক ভোকালিস্ট, রক তারকা জন কবির। তাদের উপস্থিতিতে পুরো উৎসব প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

উৎসবের শেষ পর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, যার কণ্ঠে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। পরবর্তীতে মঞ্চে গান পরিবেশন করেন রুহিন হোসেন ও জন কবির।

অনুষ্ঠানের শেষ ভাগে গান পরিবেশন করেন প্রতিক হাসান, আর তার সঙ্গে আনন্দঘন পরিবেশে মঞ্চে নেচে গিয়ে সংঙ্গ দেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। এর মধ্য দিয়েই উৎসবের সমাপ্তি ঘটে উৎসবমুখর আবহে।

ঠিকানা পিঠা উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেছে। সফল এই আয়োজনের মাধ্যমে ঠিকানা গ্রুপ প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী