ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দুবাইয়ে বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদের 

ইউএই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন ও সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ।

সোমবার (০২ মার্চ) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণ ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। তিনি সকল পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

একই সঙ্গে এদেশে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণে সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

মতবিনিময়কালে প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবাসীবান্ধব অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

সভায় দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান, কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) মোঃ আব্দুস সালাম এবং ফারনেকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী