ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আমিরাতে হামলা ও বিস্ফোরণের ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের দুই সপ্তাহ পার হয়েছে। শত্রুপক্ষের যৌথ আগ্রাসনের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। চলমান এ হামলা-পাল্টা হামলায় ভয়ংকর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য।

এসব হামলা-পাল্টা হামলার অসংখ্য ভিডিও ফুটেজই মুহূর্তে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে, এই ধরনের কর্মকাণ্ডে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে— এমন অভিযোগ তুলে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে দুইজন ভারতীয়, একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি। এছাড়া, একজন মিশর, একজন ফিলিপাইন, একজন ভিয়েতনাম, একজন ইরান ও একজন ক্যামেরুনের নাগরিকও আছেন এই গ্রেপ্তারদের মধ্যে।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের দায়ে সম্প্রতি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটর।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে আমিরাতের ওপর হামলার সত্য ও মিথ্যা– উভয় ধরনের ভিডিও শেয়ার করেছেন।

প্রসিকিউশন জানায়, এসব ভিডিওর মধ্যে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বা ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ফুটেজ ছিল, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বানোয়াট বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ভুয়া দৃশ্যও অন্তর্ভুক্ত ছিল।

কর্তৃপক্ষের মতে, এই ভিডিওগুলো প্রকৃত হোক বা বানোয়াট, তা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে, এসব উপাদান শত্রুপক্ষকে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ করে দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন।

এই অপরাধের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের কঠোর সাজার মুখোমুখি হতে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং সামাজিক শান্তি নষ্ট করার অপরাধে তাদের প্রত্যেকের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম (প্রায় ২৭,২২৪ ডলার) জরিমানা হতে পারে বলে জানা গেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার