ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসীবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে প্রেটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (১৩ জুন) হাইকমিশনের ওই বার্তায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ বিষয়ে সম্মিলিতভাবে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করছেন।

হাইকমিশন জানায়, এমন সময় গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেফতারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ছাড়া গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন বলেও জানানো হয়।

বার্তায় বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে কোনও ধরনের অনিয়ম বা অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকা নির্বাহ অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে।

আরও পড়ুন

হাইকমিশন আরও জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সেইসঙ্গে প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি জরুরি প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বানও জানানো হয়েছে বার্তায়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১