ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মিশরে উৎসবমুখর পরিবেশে উদযাপন হলো হিজরি নববর্ষ ১৪৪৮

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:১৫ এএম
মিশরে উৎসবমুখর পরিবেশে উদযাপন হলো হিজরি নববর্ষ ১৪৪৮ । ছবি: আরটিভি

মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপিত হয়েছে প্রাচীন সভ্যতার দেশ মিশরে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে নতুন হিজরি বছরকে বরণ করে নিয়েছেন দেশটির মুসলমানরা।

বুধবার (১৭ জুন) হিজরি নববর্ষ উপলক্ষে রাজধানী কায়রোসহ মিশরের বিভিন্ন শহর, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা এবং নানা ধর্মীয় কর্মসূচির।

দেশটির সর্বোচ্চ ফতোয়া প্রদানকারী প্রতিষ্ঠান দার আল-ইফতা মহররম মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে শুরু হয় নববর্ষ উদযাপনের আয়োজন। রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া, গিজাসহ বিভিন্ন বড় শহরের মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন বছরের শুরুতে অনেকেই নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় মিশরে হিজরি নববর্ষ উদযাপন একটি স্বতন্ত্র সাংস্কৃতিক রূপ ধারণ করেছে। এ উপলক্ষে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নতুন পোশাক পরিধান করে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, বিশেষ খাবারের আয়োজন এবং সামাজিক মিলনমেলার আয়োজন করা হয়।

হিজরি নববর্ষ উপলক্ষে দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজহার শরীফ আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। কায়রোর ঐতিহাসিক আল-আজহার মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আল-আজহারের শীর্ষস্থানীয় আলেম, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার শরীফের প্রতিনিধি আবদুল গনি, মিশরের ধর্মবিষয়ক মন্ত্রী ড. ওসামা আল-আজহারি, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. সালামা দাউদ, মিশরের গ্র্যান্ড মুফতি ড. নজির আয়াদ, ইসলামিক রিসার্চ কমপ্লেক্সের মহাসচিব ড. মোহাম্মদ আল-জিন্দি, আল-আজহার ইনস্টিটিউটস সেক্টরের প্রধান ড. আহমেদ আল-শারকাওয়ি, মিশরের আশরাফ সংগঠনের প্রধান শরীফ মাহমুদ শরীফ, সুফি তরিকার সর্বোচ্চ পরিষদের প্রধান ড. আবদুল হাদি আল-কাসাবি, আল-আজহারের সাবেক প্রতিনিধি ড. মোহাম্মদ আবদুর রহমান আল-দুওয়াইনি, সাবেক গ্র্যান্ড মুফতি ড. শওকি আল্লাম এবং আল-আজহার সুপ্রিম কাউন্সিলের মহাসচিব ড. ইসমাইল আল-হাদ্দাদসহ অসংখ্য বিশিষ্ট আলেম ও কর্মকর্তা।

অনুষ্ঠানে বক্তারা হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরে মানবতা, সহমর্মিতা, শান্তি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। মুসলিম বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য, জ্ঞানচর্চা এবং ইসলামের মধ্যপন্থী ও সহনশীল শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

একই সঙ্গে বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আল-আজহার শরীফের ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরা হয়।

১৪৪৮ হিজরি নববর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে। মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নতুন হিজরি বছরের সূচনায় মিশরের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মশুদ্ধি এবং ইসলামের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক চেতনাকে আরও শক্তিশালী করার প্রত্যাশায় দেশজুড়ে উদযাপিত হয় হিজরি নববর্ষ ১৪৪৮।

ইসলামের ইতিহাসে হিজরি সনের সূচনা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের স্মৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মুসলমানদের ধর্মীয় জীবনযাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত ও আচার-অনুষ্ঠান—যেমন পবিত্র রমজান মাসের রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, হজ, আশুরা, লাইলাতুল কদর, শবে বরাত এবং অন্যান্য ধর্মীয় দিবস—হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়।

ফলে হিজরি নববর্ষ শুধু একটি নতুন বছরের সূচনাই নয়, বরং মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও আত্মিক মূল্যবোধেরও স্মারক।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, সাবেক শিবির নেতা গ্রেপ্তার!
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামের বাংলাদেশি এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।  গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা বলা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে। গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক তিনি। আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, সাবেক শিবির নেতা গ্রেপ্তার!
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
সোমবার (২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য বিস্তারিত দিকনির্দেশনা সংবলিত জরুরি বার্তা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে। 
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
গত ৩১ অক্টোবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম, ‘দ্য সাডেন ডেথ অব অ্যান এনভিডিয়া এআই প্রডিজি লিভস বিহাইন্ড বিটার অ্যাকিউজেশনস’। প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক জুশা এলিনসন।
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
মিশিগানে আবৃত্তিকার সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’ 
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলা কবিতা, গান ও নৃত্যের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবৃত্তিকার সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত ফার্মিংটন হিলসের দ্য হক ফার্মিংটন হিলস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হবার কথা রয়েছে। ‘মনের গহীনে বাংলা’ নামের এই আয়োজনের মূল উপজীব্য দেশ, মা, মাটি, প্রেম, মাতৃভাষা এবং বাঙালির শিকড়ের প্রতি ভালোবাসা। প্রবাসে বসবাস করেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার যে নিরন্তর প্রয়াস, কবিতা ও আবৃত্তির মধ্য দিয়ে সেটিই দর্শকদের সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠানের শিরোনামের মধ্যেও রয়েছে বাংলার প্রতি গভীর আবেগ ও আত্মিক টানের প্রকাশ। অনুষ্ঠান সম্পর্কে সাইফুল আজম সিদ্দিকী বলেন, এখানে কবিতায় দেশের কথা বলব, প্রেমের কথা বলব, বাংলার কথা বলব।  তিনি জানান, দেশ, মা ও মাটির কথা মাথায় রেখেই অনুষ্ঠানের কবিতাগুলো নির্বাচন করা হয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের শক্তিমান কবিদের রচনার পাশাপাশি সমকালীন ও প্রবাসী কবিদের কবিতাও আয়োজনে স্থান পাবে। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পাশাপাশি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক এবং মহাদেব সাহার নির্বাচিত কবিতা আবৃত্তি করা হবে। বাংলা কবিতার বিভিন্ন সময়, ধারা ও অনুভূতিকে এক মঞ্চে তুলে ধরার চেষ্টা থাকবে পুরো আয়োজনে। এটি সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান হলেও মিশিগানের কয়েকজন কবি ও জনপ্রিয় আবৃত্তিকার অতিথি হিসেবে অংশ নেবেন। তাঁরা নিজেদের নির্বাচিত কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় করে তুলবেন। ফলে একক আবৃত্তির পাশাপাশি এটি প্রবাসী বাঙালি কবি, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের একটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। কেবল আবৃত্তির মধ্যে অনুষ্ঠানটি সীমাবদ্ধ থাকবে না। কবিতার সঙ্গে গান ও নৃত্যের সমন্বয়ে বিশেষ পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং আবদুল করিমের গানসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের অংশবিশেষ পরিবেশিত হবে। কোনো কোনো পরিবেশনায় কবিতা ও গান মিলিয়ে তৈরি হবে বিশেষ ফিউশন। এ ছাড়া প্রবাসে বেড়ে ওঠা কয়েকজন তরুণ-তরুণী বাংলা কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। কবিতা, কণ্ঠ, সুর ও নৃত্যের এই সমন্বয় অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকেরা মনে করছেন। দেড় যুগেরও বেশি সময় ধরে প্রবাসে বসবাস করছেন সাইফুল আজম সিদ্দিকী। তিনি একাধারে সাংবাদিক, কলামিস্ট, আবৃত্তিকার এবং প্রবাসী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর বর্তমানে বহুজাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টেলান্টিসে প্রকৌশল ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। অনুষ্ঠানটি যথাসময়ে শুরু করার জন্য শিল্পী ও অংশগ্রহণকারীদের বিকেল ২টা ৪৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ‘মনের গহীনে বাংলা’ মিশিগানের প্রবাসী বাঙালিদের কাছে কবিতা, গান ও নৃত্যের একটি স্মরণীয় বিকেল হয়ে থাকবে। অনুষ্ঠানস্থলের ঠিকানা: The Hawk–Farmington Hills Community Center, 29995 W. 12 Mile Road, Farmington Hills, MI 48334। আরটিভি/টিআর
মিশিগানে আবৃত্তিকার সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’ 
আরও পড়ুন
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
৪০০০ বছর পর আবিষ্কৃত হলো হারিয়ে যাওয়া নীল নদের শাখা