ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হঠাৎ দুধ দিয়ে গোসল দুই ওমান প্রবাসীর, ঘটনা কী

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত

দুই ওমান প্রবাসী যুবক ২০ লিটার দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন। সম্প্রতি তারা স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়া থেকে দূরে থাকার ঘোষণা দেন।

প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ বেশ কয়েকজন হাতিয়ার বাসিন্দা একই সঙ্গে ওমানে কাজ করেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন। পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা জুয়া ও নারীদের পেছনে ব্যয় করতেন। পরিবারের সদস্যরা ঋণ করে তাদের প্রবাসে পাঠালেও তারা নিয়মিত পরিবারের জন্য অর্থ পাঠাতেন না। সহকর্মী ও রুমমেটরা বারবার বুঝিয়েও তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেননি।

তিনি আরও জানান, সম্প্রতি তারা বিপুল পরিমাণ অর্থ অপচয় করেন। পরে রুমমেটদের উদ্যোগে তাদের দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া ছাড়ার শপথ করানো হয়।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে প্রেম ও জুয়ার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করছেন। এ সময় উপস্থিত লোকজন তাদের নতুন জীবন শুরু করার জন্য শুভকামনা জানান।

ভিডিওটি প্রকাশের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে আত্মশুদ্ধি ও অনুশোচনার প্রতীক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

এ বিষয়ে সাকিব ও সম্পদ জানান, তারা অতীতে যে কাজগুলো করেছেন, সেগুলো ভুল ছিল। অনুশোচনা থেকেই তারা দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার শপথ নিয়েছেন। ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে আর জড়াবেন না। একই সঙ্গে তারা সবার কাছে দোয়া কামনা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাছ চুরির প্রতিবাদ করায় কিশোরের মাথা ফাটালেন যুবক!
পিরোজপুরে মঠবাড়িয়ায় পুকুরে গভীর রাতে টেঁটা দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় সাকিবুল হাসান (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
মাছ চুরির প্রতিবাদ করায় কিশোরের মাথা ফাটালেন যুবক!
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের পাশ থেকে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ ধারণ করে গভীর রাতে মাহফিলে উপস্থিত হলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
আরও পড়ুন
নোবিপ্রবিতে জমকালো আয়োজনে শুরু বিটিসি ও এমআইএস ডে
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, চলবে ২০ বছর
নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
জামায়াত কর্মীকে প্রধান করে এনসিপির কমিটি গঠন