ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সম্মানজনক ড. জন লি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ড. রাসেল জুয়েল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
সম্মানজনক ড. জন লি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ড. রাসেল জুয়েল । ছবি: আরটিভি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্টক্লিফ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি গবেষক ড. রাসেল মাহমুদ জুয়েল। একই সঙ্গে বিশ্বের ৯৬টি দেশের ৬৬১ জন স্নাতকের মধ্য থেকে তিনি এ বছরের সম্মানজনক ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ড–এর জন্য নির্বাচিত হয়েছেন।

ড. রাসেল মাহমুদ জুয়েল ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে ওয়েস্টক্লিফ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. অ্যান্থনি লি ড. জুয়েলের শিক্ষাজীবনের সাফল্য, গবেষণায় অবদান, নেতৃত্বের দক্ষতা এবং সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। তিনি ব্যাখ্যা করেন, কেন ড. জুয়েলকে এই সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।

এ সম্মান পাওয়ার অনুভূতি জানিয়ে ড. জুয়েল আরটিভিকে বলেন, আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

আরও পড়ুন

তিনি জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষকরা তার সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন। তখনই তিনি অনুভব করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায় সফল হয়েছে।

চাঁদপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ড. রাসেল মাহমুদ জুয়েল নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশে তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ কাস্টমসে আট বছর চাকরি করার পর ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান।

ডক্টরাল গবেষণায় তিনি সরকারি খাতে, বিশেষ করে কাস্টমস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি নতুন মডেল তৈরি করেছেন। এই গবেষণাকেও তার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা