ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:০২ এএম
ছবি: সংগৃহীত

পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. শামসুল ইসলাম কামরান (২৫)।

রোববার (৫ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৪ জুলাই পর্তুগাল সময় রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করেন। প্রবাসী কামরানের মৃত্যুতে আলমেদাসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কামরান বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মতলব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন কামরান। চলতি বছর দেশে ফিরে বিয়ে করেন তিনি। হাতের মেহেদির রং না মুছতেই গত তিন মাস আগে আবারও নিজ কর্মস্থলে ফিরে যান।

স্থানীয় সময় গত ৪ জুলাই রাত ৯টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন কামরান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান তিনি।

আরও পড়ুন

নিহতের মরদেহ দেশে ফিরিয়ে নিতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন নিহত কামরানের পরিবার। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি, কমিউনিটির নেতাকর্মী এবং পর্তুগালে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি সভা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি সভা
লাখ টাকা খরচ করে কম্বোডিয়া থেকে ফিরে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলের সখীপুরে নিজ বসতঘর থেকে সজীব হোসেন (২২) নামে বিদেশফেরত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লাখ টাকা খরচ করে কম্বোডিয়া থেকে ফিরে তরুণের আত্মহত্যা
পর্যটন-সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর রাষ্ট্রদূত শফিকুর রহমানের গুরুত্বারোপ
প্রযুক্তি, পর্যটন ও অন্যান্য সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
পর্যটন-সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর রাষ্ট্রদূত শফিকুর রহমানের গুরুত্বারোপ
মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের
১৫২ দিন পর বাবার পাশে শায়িত আফগান নাগরিক হাসমত
মৃত্যুর দীর্ঘ ১৫২ দিন পর অবশেষে আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজ বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আফগান নাগরিক হাসমত মোহাম্মদী। জটিল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, পরিচয় শনাক্তকরণ এবং দীর্ঘ আন্তর্জাতিক দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ থেকে তার মরদেহ নিজ দেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
১৫২ দিন পর বাবার পাশে শায়িত আফগান নাগরিক হাসমত
আরও পড়ুন
৩৭০০ বছর ধরে পর্তুগালে টিকে আছে শত শত জলপাই গাছ
পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা
এবার অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো
পর্তুগালে বিদেশিকে অপহরণ, গ্রেপ্তার ২