ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মক্কার সড়কে নিভে গেল হানিফের জীবন

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া (২৫)।

নিহত হানিফ মিয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন হানিফ। তিনি মক্কার একটি হাসপাতালে চাকরি করতেন। সম্প্রতি ওমরাহ পালন শেষে শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে মক্কার আল নাসিম এলাকায় মসজিদ আল রাজির সামনে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

মৃত্যুর খবরটি একই এলাকার আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সুহেল পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিলে পুরো মাঝিগাছা গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

আরও পড়ুন

কাঁদতে কাঁদতে নিহতের বোন সুমাইয়া বলেন, আমার ভাই টানা ছয় বছর ধরে প্রবাসে ছিল। এই ছয় বছরে একবারও তাকে দেখতে পারিনি। বলেছিল, আর এক মাসের মধ্যেই দেশে আসবে। কিন্তু ভাই আর ফিরল না। আমাদের বাবা প্রায় ১০ বছর ধরে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী ছিল আমার ভাই। ভাই টাকা পাঠালে আমাদের সংসার চলত, ভালো কিছু খেতে পারতাম। এখন আমাদের কী হবে?

পরিবার জানায়, অসুস্থ বাবার চিকিৎসা, সংসারের খরচ এবং পরিবারের ভবিষ্যতের আশায় নিজের যৌবনের সবচেয়ে মূল্যবান সময় বিদেশে কাটিয়েছেন হানিফ। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়েই প্রতিদিন কাজ করতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে নিহতের পরিবারের খোঁজখবর নিতে মাঝিগাছা গ্রামে যান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সংসদ সদস্যের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে গোপনে নিষিদ্ধ উপাদান দিয়ে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ভেজাল পণ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
শেরপুর সদর উপজেলায় 'পাগলা' কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাটের মূল্য ৬৫ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক ব্যবসায়ী গোলাম ফারুক মধু।
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’