ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘স্টাডি সার্কেল চীন’-এর দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

চীন সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
‘স্টাডি সার্কেল চীন’-এর দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত । ছবি: সংগৃহীত

চীনের গুয়াংজুতে স্টাডি সার্কেল চীনের দুই দিনব্যাপী সদস্য ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন ডিরেক্টর, সমন্বয়কারী এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে আগত অতিথিদের বিমানবন্দরে স্বাগত জানান স্টাডি সার্কেল চীনের নবনির্বাচিত ডিরেক্টর মো. গোলাম কাদের সিদ্দিকী, ডেপুটি ডিরেক্টর আজিজ আহমদ, ডেপুটি ডিরেক্টর ড. মুজাম্মেল হক, পরামর্শ পরিষদের সদস্য সাব্বির আহমদ এবং সংগঠনের সদস্য আতিকুর রহমান, রেদওয়ানুল হক, আশিকুল ইসলাম শাওন, মনিরুজ্জামান শিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, পর্যটন এবং শিল্প-কারখানা স্থাপনের মতো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মত দেন তারা।

চীন

এ সময় চীনপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন অতিথিরা। পাশাপাশি এসব সমস্যার সমাধান এবং প্রবাসীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের সমাপনী বক্তব্যে স্টাডি সার্কেল চীনের নবনির্বাচিত ডিরেক্টর গোলাম কাদের সিদ্দিকী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি সম্মেলন সফল করতে উপস্থিত সকল সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানান।

সম্মেলনে চীনের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার প্রবাসীরা অংশ নেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
প্রবাসী বাংলাদেশি কর্মীর কাছে অতি পরিচিত শব্দ তথাকথিত ‘ফ্রি ভিসা’। তবে নামে ‘ফ্রি’ হলেও এটি আসলে মোটেও বিনামূল্যে পাওয়া যায় না। ফ্রি ভিসার প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন জর্ডানের আম্মনে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস। 
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য