ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান, ২৪৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম
মালয়েশিয়ায় এবার তিনদিনব্যাপী এক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় এবার তিনদিনব্যাপী এক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিশেষ এ অভিযানে ৫২৮ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৪৫ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান। খবর নিউ স্ট্রেইটস টাইমসের

গত ২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের আটটি নির্মাণস্থলে ‘অপস সাসার’ নামক এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মোট ৪১৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। ওইসব এলাকায় অভবাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং কোনো ধরনের আইন বা বিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা শনাক্ত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

অভিযানে মোট ৬৭৮ জনকে যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধে ৫২৮ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫০ জন পুরুষ এবং ৭৯ জন নারী বলে জানানো হয়েছে।

আটকদের মধ্যে ২৪৫ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ১১৯ জন, ভারতের ২৩ জন, মিয়ানমারের ১০০ জন, নেপালের ৪ জন এবং অন্যান্য দেশের ৩৭ জন নাগরিক রয়েছেন।

অভিযানে যেসব অনিয়ম শনাক্ত হয়েছে তার মধ্যে রয়েছে পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহার এবং অভিবাসন আইনের আওতাধীন অন্যান্য অপরাধ।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
প্রবাসী বাংলাদেশি কর্মীর কাছে অতি পরিচিত শব্দ তথাকথিত ‘ফ্রি ভিসা’। তবে নামে ‘ফ্রি’ হলেও এটি আসলে মোটেও বিনামূল্যে পাওয়া যায় না। ফ্রি ভিসার প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন জর্ডানের আম্মনে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস। 
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৩০০ ইয়াবাসহ ধরা