ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, এরপর যা হলো

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৮টির বেশি অবৈধ ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে। এ সময় একটি এক্সকেভেটর জব্দ, দুটি ড্রেজার পাইপ বিচ্ছিন্ন এবং বিভিন্ন পরিমাণের বালু জব্দ করা হয়।

অভিযানের অংশ হিসেবে খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা ও তৎসংলগ্ন ঈশ্বর বাবুর হাট এবং চৌধুরী ঘাট এলাকায় চারটি স্পটে অভিযান চালানো হয়। এসব স্থান থেকে বিভিন্ন ধরনের ৬৪টি অবৈধ ড্রেজার পাইপ জব্দ করা হয়।

এ ছাড়া সাধনপুর ইউনিয়নের দুটি স্পট থেকে আরও চার থেকে পাঁচটি অবৈধ ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে।

অভিযানের আরেকটি অংশে পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় শিরোপা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঙ্গু নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।

প্রাপ্ত তথ্যমতে, চন্দনাইশের ডলুখাল বালুমহাল থেকে বালু উত্তোলন করে ওই ডাম্পিং পয়েন্ট ব্যবহারের অনুমোদন রয়েছে প্রতিষ্ঠানটির। তবে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। এ অবস্থায় প্রতিষ্ঠানটির নদীর সঙ্গে সংযোগকারী দুটি ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করা হয় এবং একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

এ সময় শিরোপা বিল্ডার্সকে যথাযথ কর্তৃপক্ষের দেওয়া অনুমতিপত্র ও সংশ্লিষ্ট এখতিয়ারের কাগজপত্র বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্পট থেকে জব্দ করা বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের জিম্মায় রাখা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশের তিনটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
এবার ময়মনসিংহের সাবেক দুই সংসদ সদস্যের (এমপি) বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। সেইসঙ্গে চার উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন জায়গায়ও নাশকতার ঘটনা ঘটেছে।   
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
আরও পড়ুন
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
কথিত লকডাউনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট