ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগের রাতে মদসহ বর আটক

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম
মো. শুভ : ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব চৌরাস্তায় থেকে বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. শুভ জামপুর ইউনিয়নের বাসিন্দা। শুক্রবার তার বিয়ে হওয়ার কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিকের তত্ত্বাবধানে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় এস আই মামুনুর রশীদ ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় শুভকে এক বোতল বিদেশি মদসহ আটক করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক বলেন, এক বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে।
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
খুলনার নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 
বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আরও পড়ুন
‘প্রেম মানে না কোনো বাধা’, গোয়ালন্দে গিয়ে প্রমাণ করলেন চীনা যুবক!
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
কেন বিয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এই গ্রামে!