ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর কার্টিং স্লালম ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ডা. সারওয়ার হুসাইন চৌধুরী।

এই অর্জনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো পদক জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

২৩ থেকে ২৫ অক্টোবর থাইল্যান্ডের পাতায়ায় অবস্থিত বিরা আন্তর্জাতিক কার্টিং সার্কিটে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

এবারের চ্যাম্পিয়নশিপে ৪০টি দেশের প্রায় ৩০০ জন রেসিং চালক অংশ নেন। বাংলাদেশ জাতীয় দল থেকে মোট ৯ জন চালক বিভিন্ন ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করেন। তাদের মধ্যে আবদুল্লাহ আয়াজ, ই-স্পোর্টস বিভাগে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছান।

পেশায় চিকিৎসক, শিক্ষক ও ব্যবসায়ী সারওয়ার হুসাইন চৌধুরী ২০২৪ সালের র‍্যালিক্রস চ্যাম্পিয়ন। থাইল্যান্ডে যাওয়ার আগে গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার সেপাং আন্তর্জাতিক সার্কিটে অনুষ্ঠিত মালয়েশিয়া ফেস্টিভ্যাল অব স্পিডের অটো জিমখানা পুরুষ দ্বৈত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মনোনয়নে ওই প্রতিযোগিতায় তার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কাশফিয়া মোতালেব ও অন্তর ভূঁইয়া।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। 
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক। বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের একটি ছবি যুক্ত করে রাজন লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ বার্তায় তিনি লেখেন, যুদ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি। রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়ে সতর্কবার্তাও দিতেন তিনি। জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন। তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ফিরে আসার জন্য দোয়া করেন। অবশেষে ১১ নভেম্বরের ফেসবুক পোস্টে রাজনের বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করছেন অনুসারীরা। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আরটিভি/এসআর
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫ বাংলাদেশি দীর্ঘ ২৪ ঘণ্টা ভূমধ্যসাগরে ভাসতে থাকেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
আরও পড়ুন
পর্যটকের তোলা ছবিতে মিলল ১২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
থাইল্যান্ডে হঠাৎ বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার
থাইল্যান্ডের ই-ভিসার আবেদন ৩ দিন বন্ধ থাকবে