ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিকে হত্যার পর নিজের মাথায় গুলি করলেন সৌদি যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০২:৪১ এএম
নিহত কামরুল। ছবি: সংগৃহীত

সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার পর এক সৌদি যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন।

কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু নাসের চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কামরুল সৌদির একটি সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। পথে দাঁড়িয়ে মোবাইলফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ এক সৌদি যুবক তাকে লক্ষ্য করে গুলি করেন। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে তার কর্মস্থলের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। এরপর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

ইউপি সদস্য আবু নাসের চৌধুরী জানান, কৃষক পরিবারের সন্তান কামরুল। জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে যান। রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার নিহত হওয়ার খবর জানতে পারেন। তবে কী কারণে ওই সৌদি যুবক কামরুলকে হত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
ছেলেটা আর কবে বাড়ি ফিরবে?—এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। ছেলের ছবি হাতে নিয়ে আজও পথ চেয়ে বসে থাকেন বৃদ্ধা খুশিদা বেগম (৮০)। বয়সের ভারে নুয়ে পড়া এই মায়ের চোখের পানি যেন থামছেই না। একমাত্র প্রত্যাশা, জীবনের শেষ সময়ে অন্তত একবার ছেলেকে চোখের সামনে দেখা।
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা
বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের
শনিবার (১৯ সেপ্টেম্বর) কানাডার টরেন্টোতে ডানফোর্থ এলাকার বিডি ফিউশনে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান (বোর্নিও) দ্বীপে সৃষ্ট ভয়াবহ দাবানল এবং কৃষি জমি পরিষ্কার করার জন্য বন পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন পুরো মালয়েশিয়া।
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
আরও পড়ুন
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে যেভাবে বন্ধুত্ব হয় ১৯ বছরের তুহিনের
হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী
অপ্রতীম হত্যার বিচার ও ৪ দফা বাস্তবায়নে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ