ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: আরটিভি, ইনসেটে নিহত নারী।

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় লুৎফুর নাহার নামে এক নারীকে হত্যার ঘটনায় তার নাতি সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

গ্রেপ্তার সিয়াম নিহত লুৎফর নাহারের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের ছেলে। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের বাসিন্দা সিয়াম চাঁদপুর মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সিয়াম অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়ার টাকা জোগাড় করতে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠালে সে একা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ইতোমধ্যে তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত ছুরি ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

এর আগে মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। পরে রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়- সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য এই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার সোনার চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।

পুলিশ জানানয়, তার দেখানো মতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় গত ২১ নভেম্বর পরিবারের পক্ষ থেকে নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশের তদন্তে নাতি সিয়ামের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসার পর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ সামনে আসে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নাম ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি ও অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয় ও বিক্রি অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
আরও পড়ুন
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
‘রক্তের টান বড় টান’, প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে!
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর