“কুরআন ফর এ বিউটিফুল লাইফ (Quran for a beautiful life)” — এই স্লোগানকে সামনে রেখে উত্তর আমেরিকায় বসবাসরত মুসলিমদের নিয়ে প্রথম ও দ্বিতীয়বারের ব্যাপক সাফল্যের পর, তৃতীয়বারের মতো জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা গোল্ডেন এজ-সাপ্তাহিক আজকাল প্রেজেন্টস "আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন-৩"। পাওয়ার্ড বাই স্পন্সর-উৎসব ডট কম।
হাজারো প্রতিযোগী থেকে ৪২ জন বাছাই করা প্রতিযোগী নিয়ে স্টুডিও অভিশনের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।
অনুষ্ঠানটির গোল্ড স্পন্সর- জিএফবি গ্রুপ ইউএসএ, মঈন চৌধুরী (এ্যাটর্নী অ্যাট ল), কে আর সেরা ইংক, সহিদ নেসা হোম কেয়ার ও এসএনএস হোম লোনস।
সাপোর্টেড বাই- হাসানুজ্জামান মালিক (এ্যাটর্নী অ্যাট ল), গিয়াস আহমেদ, ফয়সাল আহমেদ, বিআর পারফিউম এন্ড কোলন, খলিল'স ফুড, গোরাসক্যাল (ফাহিম এন্ড সৈয়দ টিম), ফাউমা ইনোভেটিভ ইনকরপোরেশন, আলিফ ইন্ডিয়ান বাংলাদেশী কুইজিন, গ্যালাক্সী, জুবের পে, কাকাতুয়া ও বিসমিল্লাহ। ট্রাভেলস পার্টনার- গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেলস। ফুড পার্টনার- ধানসিঁড়ি রেস্টুরেন্ট। অর্গানাইজ বাই- প্রিয়ন্তি ইউএসএ ইনকর্পোরেশন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইলহাম একাডেমির ফাউন্ডার মাওলানা মোহাম্মাদ শহীদুল্লাহ। বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ইমাম মোঃ আব্দল মুকিত, ইমাম ও খতিব, দারুস সালাম মসজিদ, নিউ ইয়র্ক এবং শেখ নুহ কাওকাব, ইমাম ও ফাউন্ডার, কাওকাব ইনষ্টিটিউট।
অনুষ্ঠানটি প্রচার হচ্ছে পুরো রমজান মাসজুড়ে বাংলাদেশ সময় সেহরীর পূর্বে ও নিউ ইয়র্ক সময় ইফতারের পূর্বে।
আরটিভি/এআর





