‘আলোকিত কোরআন ইউএসএ-২০২৬’ চ্যাম্পিয়ন মুয়াজ ইবনে কামাল

আরটিভি নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ১২:২০ পিএম


‘আলোকিত কোরআন ইউএসএ-২০২৬’ চ্যাম্পিয়ন মুয়াজ ইবনে কামাল
ছবি: আরটিভি

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পবিত্র কোরআন নিয়ে রয়েছে এক অকৃত্রিম অনুভূতি। প্রবাসী বাঙ্গালী মুসলিমরাও এর ব্যতিক্রম নয়। প্রবাসী মুসলিম সম্প্রদায়ের সব বয়সী মানুষ নিয়মিত কোরআন চর্চা করে থাকেন।

বিজ্ঞাপন

তাদের কোরআন চর্চা ও তেলাওয়াতকে আরও প্রচার-প্রসারের লক্ষ্যে “সুন্দর জীবনের জন্য কোরআন” এই শিরোনামে নর্থ আমেরিকায় বসবাসরতদের নিয়ে প্রথম ও দ্বিতীয়বারের ব্যাপক সাফল্যের পর তৃতীয়বারের মতো জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে পহেলা রমজান থেকে শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা - আরটিভি আলোকিত কোরআন ইউএসএ ২০২৬।

নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৭০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আর এর ফাইনালে বিচারকদের দেওয়া সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছেন মুয়াজ ইবনে কামাল, ফার্স্ট রানার আপ হয়েছেন নাভিদ রহমান, সেকেন্ড রানার আপ হয়েছেন ইমরান হোসেন, চতুর্থ হয়েছেন মুশরাফি আলম এবং পঞ্চম হয়েছেন হাফেজ রিধা তাহমিদ ভূঁইয়া।

পুরো অনুষ্ঠানটি নিউইয়র্ক এ আরটিভির নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission