ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শীতের তীব্রতার কারণ নিয়ে হাদিসের ব্যাখ্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জাহান্নাম বছরে দুইবার নিঃশ্বাস নেয় একটি গ্রীষ্মে, আরেকটি শীতে। গ্রীষ্মের প্রচণ্ড গরম এবং শীতের তীব্র ঠান্ডা ওই নিঃশ্বাস থেকে সৃষ্টি হয়। এই হাদিস থেকে জানা যায়, মানুষের অনুভব করা তীব্র আবহাওয়ার পেছনে রয়েছে গায়েবি এক কারণ।

তবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পার্থক্য যেমন: অস্ট্রেলিয়ায় গ্রীষ্মের সময় বাংলাদেশে শীত, আবার ইউরোপের অনেক জায়গায় গ্রীষ্মেও তেমন তীব্র গরম না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে জাহান্নামের নিঃশ্বাস কি শুধু নির্দিষ্ট জায়গায় কাজ করে?

অলেমদের ব্যাখ্যায় জানা যায়, সূর্যের অবস্থান, সমুদ্রের বাতাস, বৃষ্টি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি কারণে পৃথিবীর আবহাওয়া বিভিন্ন হয়। তবে এদের সঙ্গে সঙ্গে রয়েছে গায়েবি এক কারণ যা শুধু ওহীর মাধ্যমে জানা যায়। অর্থাৎ, প্রকৃতির দৃশ্যমান কারণ এবং আল্লাহর ইচ্ছায় ঘটে যাওয়া গায়েবি কারণ একসঙ্গে কাজ করে।

বিশিষ্ট আলেম শায়খ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন (রহ.) বলেছেন, গরম ও শীতের প্রাকৃতিক কারণ থাকলেও হাদিসে বর্ণিত গায়েবি কারণকে অস্বীকার করা উচিত নয়। যেমন সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কারণ থাকা সত্ত্বেও তা আল্লাহর ইচ্ছার নিদর্শন, তেমনি গরম-ঠান্ডাও আল্লাহর কুদরতের একটি প্রকাশ।

শুধুমাত্র প্রাকৃতিক কারণকেই গ্রহণ বা অগ্রাহ্য না করে, দৃশ্যমান বাস্তবতা এবং ওহীভিত্তিক সত্যকে মিলিয়ে দেখতে হবে। গ্রীষ্মের দাবদাহ বা শীতের কনকনে ঠান্ডা কেবল আবহাওয়ার ঘটনা নয়, বরং আল্লাহর শক্তি ও আখিরাতের স্মরণীয় বার্তা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
শীতলপাটি থেকে স্যান্ডেল, ঐতিহ্যকে নতুন করে বুনছেন রাবির ৪ শিক্ষার্থী
শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা