ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সরস্বতী পূজা আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ এএম

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত।

পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।

এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সরাসরি এই আয়োজনে অংশ নিচ্ছে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি, এরপর প্রসাদ বিতরণ। তারপর আগত অতিথিদের আপ্যায়ন।

জগন্নাথ হলের পুরো মাঠের চারপাশে মণ্ডপ তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট। হলের পুকুরে চারুকলা ইন্সটিটিউট, উপাসনালয়ে হল প্রশাসন এবং পুকুরপাড়ে জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যুবাদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপের আয়োজন করা হয়েছে।

হল প্রশাসন জানায়, পুরো জগন্নাথ হল এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। পূজায় দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনও রাখা হয়েছে। হল প্রাঙ্গণের ভেতরে শিশু-কিশোরদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন রাইড, খেলনা এবং খাবারের দোকানের ব্যবস্থা করা হয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
শ্রীমঙ্গলে ১৬ রূপে সরস্বতী পূজা, এশিয়ায় প্রথম
অসাম্প্রদায়িক চেতনায় সরস্বতী পূজায় উৎসবমুখর মাভাবিপ্রবি ক্যাম্পাস
সরস্বতী পূজা ও আশুরাসহ ধর্মীয় ছুটি বাতিল করা হয়নি: প্রেস উইং