ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অসাম্প্রদায়িক চেতনায় সরস্বতী পূজায় উৎসবমুখর মাভাবিপ্রবি ক্যাম্পাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করছে সনাতনী শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন। ঘণ্টাধ্বনি ও পুরোহিতের মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। ঢাক-ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এদিন শিক্ষার্থীরা দুই হাত জোড় করে বিদ্যার দেবী বিনাপাণি সরস্বতীর আরাধনায় মগ্ন থাকেন এবং আলোকিত মানুষ হওয়ার প্রার্থনা করেন।

শ্রীপঞ্চমী উপলক্ষে দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর আবাহন করা হয়। এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলা হয়। শাস্ত্র মতে, সাদা রাজহাঁসে চড়ে বীণা হাতে সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক হিসেবে দেবী সরস্বতী জগতে আবির্ভূত হন। তাঁকে চার বেদের জননী বলা হয়।

সরস্বতী পূজার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর সকল মানুষ যেন জ্ঞানের আলোয় আলোকিত হয় এবং অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথে অগ্রসর হতে পারে। সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনায় দেবী বন্দনা অনুষ্ঠিত হয়।

সরস্বতী পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌরভ ভৌমিক বলেন, শিক্ষা, ন্যায় ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ক্যাম্পাসে আয়োজিত এ সরস্বতী পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞানের দেবীর আরাধনার পাশাপাশি সবার সাফল্য কামনায় উৎসবমুখর হয়ে উঠেছে মাভাবিপ্রবির পূজামণ্ডপ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে একটি স্থায়ী মন্দির স্থাপন করা হোক।

সনাতনী শিক্ষার্থীরা জানান, দেবী যেন সকলের মনের অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেন এই কামনাই তাদের। তারা বলেন, দেবী শুধু শিক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ নন; দেবীর অবস্থান সকল মানুষের অন্তরে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচী বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ৩টি সংগঠন।
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ১৩ অক্টোবর। এতে বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
আরও পড়ুন
ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
ইবিতে বাসকাণ্ডে ফের সংঘর্ষ, আহত অনেকেই 
ক্যাম্পাসে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে চাই: রুয়েট উপাচার্য