ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্বপ্নে দুধ দেখা বা পান করা যে সুসংবাদের ইঙ্গিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

ঘুমের ঘোরে দেখা স্বপ্ন মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। ইসলামি স্বপ্নতত্ত্বে অনেক স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। তেমনি স্বপ্নে দুধ দেখা বা পান করাকে সাধারণত পবিত্রতা, ফিতরাত (স্বাভাবিক মানবপ্রকৃতি), হালাল জীবিকা, জ্ঞান ও কল্যাণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে স্বপ্নের ধরন ও দুধের উৎসভেদে এর ব্যাখ্যাও ভিন্ন হতে পারে।

স্তনে দুধ দেখা বা কাউকে পান করানো

ইসলামি স্বপ্নতত্ত্ব অনুযায়ী, স্বপ্নে পুরুষ বা নারীর স্তনে দুধ দেখা সম্পদ, প্রাচুর্য ও সৌভাগ্যের ইঙ্গিত বহন করে। তবে বাস্তবে দুধ নেই এমন কোনো নারী যদি স্বপ্নে দেখেন যে তিনি পরিচিত কোনো শিশু, পুরুষ বা নারীকে দুধ পান করাচ্ছেন, তাহলে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা সংকুচিত হওয়া, বন্দিত্ব বা কোনো সীমাবদ্ধ পরিস্থিতিতে পড়ার ইঙ্গিত হতে পারে।

গৃহপালিত পশুর দুধের ব্যাখ্যা

সব ধরনের পশুর দুধের অর্থ এক নয়। ইসলামি স্বপ্নতত্ত্বে বিভিন্ন প্রাণীর দুধের আলাদা ব্যাখ্যা রয়েছে।

উটের দুধ: নেককার স্ত্রী লাভ বা বরকতময় সন্তানের সুসংবাদ।

গাভির দুধ: হালাল উপার্জন, বরকত ও আর্থিক প্রাচুর্যের প্রতীক।

ভেড়া ও ছাগলের দুধ: সার্বিক কল্যাণ, সুখ-শান্তি ও স্বস্তির ইঙ্গিত।

ঘোড়ার দুধ: শাসক বা প্রভাবশালী ব্যক্তির নৈকট্য লাভ এবং সমাজে সম্মান বৃদ্ধির লক্ষণ।

হিংস্র ও অনাকাঙ্ক্ষিত প্রাণীর দুধের ইঙ্গিত

কিছু প্রাণীর দুধ স্বপ্নে দেখা সতর্কতামূলক বার্তা বহন করে

সিংহীর দুধ: শত্রুর ওপর বিজয়, শক্তি ও সাহসের প্রতীক।

নেকড়ের দুধ: অন্যায় বা অনৈতিক উপায়ে সম্পদ অর্জন কিংবা মানসিক উদ্বেগের ইঙ্গিত।

শূকরের দুধ: বিবেক ও চিন্তাশক্তির বিকৃতি অথবা হারাম সম্পদের প্রতি ঝুঁকে পড়ার সতর্কবার্তা।

শিয়ালের দুধ: সাময়িক অসুস্থতা বা রোগব্যাধির লক্ষণ।

বিড়ালের দুধ: পারিবারিক বা সামাজিক বিরোধ, শত্রুতা ও দুশ্চিন্তার প্রতীক।

মাখন ও পনির দেখার অর্থ
স্বপ্নে মাখন দেখা অফুরন্ত বরকত ও কল্যাণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে পনির দেখা কখনো সঞ্চিত সম্পদের, আবার কখনো দূরপাল্লার সফরের মাধ্যমে অর্জিত রিজিকের ইঙ্গিত বহন করে।

তবে ইসলামি স্বপ্নতত্ত্ববিদদের মতে, স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তির অবস্থা, সময় ও পারিপার্শ্বিক পরিস্থিতির ওপরও নির্ভরশীল। তাই একই স্বপ্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন অর্থ বহন করতে পারে।

তথ্যসূত্র: ইবনে সিরিন, তফসিরুল আহলাম: ১২৪-১২৬, আল-মাকতাবাতুত তাওফিকিইয়াহ, কায়রো

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, ১০০ কোটি টাকার ক্ষতিতে দিশেহারা কৃষক
আজ স্বপ্ন দেখার দিন
কফিতে দুধ মিশিয়ে খেলে শরীরে যে পরিবর্তন ঘটে
গোসল ফরজ অবস্থায় সন্তানকে দুধ পান করানো কী জায়েজ?