ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আজ হারামাইনে জুমার নামাজ পড়াবেন যারা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
শায়খ ড. বানদার বালিলাহ ও শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-কাসিম  । ছবি: সংগৃহীত

আজ (২৪ জুলাই) সৌদি আরবে ১০ সফর ১৪৪৮ হিজরি। সফর মাসের দ্বিতীয় জুমায় মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন সৌদি আরবের দুই প্রখ্যাত আলেম ও কারি।

আজ (২৪ জুলাই) মক্কার মসজিদে হারামে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ ড. বানদার বালিলাহ। তিনি প্রায় এক দশক ধরে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

শায়খ বানদার বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতক এবং ইসলামি ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৮ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

২০১৩ সালে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। এর আগে মক্কার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

আজ মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-কাসিম।

তিনি ১৯৬৭ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শায়খ আল-কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে স্নাতকোত্তর এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরে বিচারকের দায়িত্বও পালন করে আসছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
জুমার নামাজের ৫ গুরুত্বপূর্ণ বিষয় 
জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন-হাদিসের স্পষ্ট নির্দেশ কী
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
জুমার নামাজ কত রাকাত ও পড়ার নিয়ম কী