ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
প্রতীকী ছবি

২০২৭ সালের (১৪৪৮ হিজরি) রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে আগামী ২০২৭ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে। ফলে পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকেই শুরু হবে সিয়াম সাধনা।

একইসঙ্গে সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণও জানিয়েছে সংবাদমাধ্যমটি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসাবে ৮ মার্চ (সোমবার) শেষ রোজা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ মার্চ (মঙ্গলবার) উদ্‌যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

তবে, হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসই মূলত খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বিজ্ঞানের অগ্রগতির কারণে জ্যোতির্বিজ্ঞানীরা আগাম গাণিতিক ধারণা দিলেও রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নেওয়া হবে।

সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়ে থাকে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের জীবনে শারীরিক ও আত্মিক পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু গুরুত্বপূর্ণ আমল।
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
মসজিদে নামাজ আদায়ের সময় কখনো কখনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে।
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
আজকের নামাজের সময়সূচি
রোববার (৪ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হাদিসের বর্ণনা / বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
মুমিনের জীবনে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসার গুরুত্ব অপরিসীম। বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নেয়ামতের একটি।
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। জানুয়ারি ও ডিসেম্বর মাসে রমজান পড়ার সম্ভাবনা থাকায় ওই বছর দুই দফায় রোজা পালনের বিরল পরিস্থিতি তৈরি হবে।
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
আরও পড়ুন
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয়
জাতীয় ঈদগাহের পাশে মিলল দুই মরদেহ