ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শিশুকে নামাজে আগ্রহী করবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম
শিশুদের নামাজ শেখানোর ক্ষেত্রে জোর বা কঠোরতার পরিবর্তে ভালোবাসা, উৎসাহ ও সুন্দর পরিবেশ তৈরি করাই বেশি কার্যকর। ছবি: সংগৃহীত

ইসলামে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কালেমার পর নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই ছোটবেলা থেকেই সন্তানকে নামাজের সঙ্গে পরিচিত করা এবং ধীরে ধীরে নামাজে অভ্যস্ত করে তোলা অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তবে শিশুদের নামাজ শেখানোর ক্ষেত্রে জোর বা কঠোরতার পরিবর্তে ভালোবাসা, উৎসাহ ও সুন্দর পরিবেশ তৈরি করাই বেশি কার্যকর। কয়েকটি সহজ উপায়ে শিশুকে নামাজের প্রতি আগ্রহী করে তোলা যায়।

নিজে নামাজ পড়ে উদাহরণ তৈরি করুন

শিশুর প্রথম শিক্ষক তার বাবা-মা। সন্তান সাধারণত অভিভাবকদের দেখেই অনেক কিছু শেখে। তাই বাবা-মা নিয়মিত সময়মতো নামাজ আদায় করলে শিশুর মধ্যেও নামাজের প্রতি আগ্রহ তৈরি হবে। সম্ভব হলে শিশুকে পাশে রেখে অজু ও নামাজ আদায় করা উচিত।

ছোটবেলা থেকেই নামাজের সঙ্গে পরিচয় করান

রাসুলুল্লাহ (সা.) শিশুদের ছোটবেলা থেকেই নামাজ শেখানোর নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে—

«مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ»

অর্থ: ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও। আর ১০ বছর বয়সে তারা নামাজ না পড়লে তাদের শাসন করো এবং তাদের শয্যা আলাদা করে দাও।’

—সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫

এখানে মূল শিক্ষা হলো—শিশুকে ছোটবেলা থেকেই নামাজের শিক্ষা ও অভ্যাসের মধ্যে গড়ে তোলা। তবে বয়স ও শিশুর মানসিক বিকাশ বিবেচনায় ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে তাকে শেখাতে হবে।

আরও পড়ুন

শিশুর জন্য আলাদা জায়নামাজ দিন

শিশুর নিজের একটি সুন্দর জায়নামাজ থাকলে নামাজের প্রতি তার আগ্রহ বাড়তে পারে। জায়নামাজটি তার নিজের বলে অনুভব করানো এবং সেটি যত্ন করে রাখার অভ্যাস তৈরি করাও ভালো।

নামাজের সময় সহজভাবে মনে করিয়ে দিন

ঘরে নামাজের সময়সূচি দৃশ্যমান জায়গায় রাখা যেতে পারে। নামাজের সময় হলে শিশুকে সুন্দরভাবে মনে করিয়ে দিন—‘চলো, আমরা একসঙ্গে নামাজ পড়ি।’ এতে নামাজ তার কাছে দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠবে।

আল্লাহর নিয়ামতের কথা বলুন

শুধু নামাজের নিয়ম শেখালেই শিশুর মনে ইবাদতের গভীরতা তৈরি নাও হতে পারে। তাকে সহজ ভাষায় আল্লাহর সৃষ্টি, দয়া ও অসংখ্য নিয়ামতের কথা বলতে হবে। বোঝাতে হবে, নামাজ হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার অন্যতম মাধ্যম।

রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা তৈরি করুন

শিশুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্দর চরিত্র, দয়া, ক্ষমা ও শিশুদের প্রতি তাঁর ভালোবাসার ঘটনা শোনানো যেতে পারে। নবীজির প্রতি ভালোবাসা তৈরি হলে তাঁর সুন্নাহ অনুসরণ করার আগ্রহও শিশুর মধ্যে বাড়বে।

একসঙ্গে নামাজ পড়ুন

পরিবারের সদস্যরা একসঙ্গে নামাজ আদায় করলে শিশুর মধ্যে জামাতে নামাজ পড়ার অভ্যাস তৈরি হয়। বাবা ইমামতি করলে সন্তানদের পাশে নিয়ে নামাজ পড়া যেতে পারে। শিশু সক্ষম হলে তাকে আজান ও ইকামত শেখানোও যেতে পারে।

ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন

শিশুর কাছ থেকে একদিনেই পাঁচ ওয়াক্ত নামাজের পূর্ণ অভ্যাস আশা করা ঠিক নয়। বয়স ও সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে তাকে নামাজের সঙ্গে অভ্যস্ত করতে হবে। একটি ওয়াক্ত দিয়ে শুরু করে পর্যায়ক্রমে অন্য ওয়াক্তগুলোর প্রতি আগ্রহ তৈরি করা যেতে পারে।

ভালো কাজের প্রশংসা করুন

শিশু নামাজ পড়লে তার প্রশংসা করুন। উৎসাহ দিতে ছোটখাটো উপহারও দেওয়া যেতে পারে। তবে এমনভাবে করা উচিত নয় যাতে উপহার না পেলে সে নামাজ পড়তে না চায়। মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের প্রতি ভালোবাসা তৈরি করা।

ভালোবাসার সঙ্গে দৃঢ় থাকুন

শিশু কোনো দিন নামাজে অনীহা দেখাতেই পারে। তখন বকাঝকা বা অপমান না করে কারণটি বোঝার চেষ্টা করা উচিত। একই সঙ্গে নামাজ যে গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি তাকে বারবার মনে করিয়ে দিতে হবে। অভিভাবকের ধৈর্য, ভালোবাসা ও নিয়মিত তাগিদ শিশুর অভ্যাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সন্তানের নামাজের অভ্যাস গড়তে কোরআনের শিক্ষা

সন্তানকে নামাজের প্রতি যত্নশীল করে তোলার বিষয়ে কোরআনেও দিকনির্দেশনা রয়েছে। হজরত ইবরাহিম (আ.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন—

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

অর্থ: ‘হে আমার রব! আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব! আপনি আমার দোয়া কবুল করুন।’

—সুরা ইবরাহিম, আয়াত: ৪০

সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া শুধু একটি অভ্যাস তৈরি করা নয়; বরং ছোটবেলা থেকেই তাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেওয়া। তাই কঠোরতার পরিবর্তে ভালোবাসা, নিজের আমলের মাধ্যমে দৃষ্টান্ত এবং ধৈর্যের সঙ্গে নিয়মিত উৎসাহ—এই তিনটি বিষয় শিশুকে নামাজের প্রতি আগ্রহী করে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব-নিকাশ অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য প্রকাশ করা হয়েছে (Astronomical calculations Ramadan start date 2027)। 
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আজকের নামাজের সময়সূচি
সোমবার (২ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- 
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব
সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা। রোববার (১ নভেম্বর) হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় থেকে সৌদি সরকারের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র হজযাত্রীদের আর্থিক স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র হজযাত্রীদের আর্থিক স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা। ২০২৬ সালের হজ মৌসুমে মোট ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ সর্বমোট ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল কেটে সংরক্ষণ করেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাওয়া ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জন হজযাত্রীর বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল কেটে রাখা হয়েছিল। বিষয়টি জানার পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ হজ অফিস, জেদ্দা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ শুরু করে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ, তথ্য যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও জানান শাহ মোফাজ্জাল হোসাইন। ধর্মমন্ত্রী বলেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের কোনো নজির ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য ও যুক্তিসহ তুলে ধরা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ হজ অফিস, জেদ্দার আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীল ভূমিকা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ফলে শেষ পর্যন্ত এই অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, গত ২৯ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার নুসুক সিস্টেমে সম্পূর্ণ অর্থ ফেরত জমা হয়েছে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের পবিত্র হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব
আজকের নামাজের সময়সূচি
রোববার (১ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বিড়ি খেলে কি অজু ভেঙে যায়
অজুর পর বিড়ি বা সিগারেট খেলে কি অজু ভেঙে যায়? নাকি সেই অজুতেই নামাজ আদায় ও পবিত্র কোরআন স্পর্শ করা যাবে? শরিয়তের দৃষ্টিতে এ বিষয়ে স্পষ্ট বিধান ও মাসআলা রয়েছে।
বিড়ি খেলে কি অজু ভেঙে যায়
আরও পড়ুন
উদ্বেগজনক নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শুধু অক্টোবরেই ধর্ষণের শিকার ৫১
শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু
মাঝনদীতে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু
বাড়ির পাশের খালে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু