ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় সহজে পেতে ‘প্রিয় মুসলিম’ নামে নতুন একটি ওয়েব অ্যাপ চালু হয়েছে। কোরআন, হাদিস, নামাজের সময়সূচি, দোয়া, মাসআলা-মাসায়েল, জাকাতের হিসাব ও ডিজিটাল তসবিহসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে ওয়েবসাইটটিতে।

‘প্রিয় মুসলিম’-এ বাংলাদেশের ৬৪ জেলার নামাজের সময়সূচি দেখার সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা নিজেদের জেলা নির্বাচন করে ফজর, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় জানতে পারবেন। পাশাপাশি বর্তমানে কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তী ওয়াক্ত শুরু হতে কত সময় বাকি, সেটিও জানা যাবে।

ওয়েব অ্যাপটির কোরআন বিভাগে ১১৪টি সূরার আরবি পাঠের পাশাপাশি বাংলা অনুবাদ ও অডিও তিলাওয়াতের ব্যবস্থা রয়েছে। হাদিস বিভাগে সহিহ বুখারি, সহিহ মুসলিম, তিরমিজিসহ বিভিন্ন হাদিসগ্রন্থের হাদিস যুক্ত করা হয়েছে।

দৈনন্দিন ধর্মীয় বিষয় সম্পর্কে জানার জন্য রয়েছে আলাদা মাসআলা ও দোয়া বিভাগ। ব্যবহারকারীরা বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় দোয়া বিষয়ভিত্তিকভাবে খুঁজে নিতে পারবেন।

জাকাতের হিসাব সহজ করতে ওয়েবসাইটটিতে যুক্ত করা হয়েছে জাকাত ক্যালকুলেটর। এছাড়া জিকিরের সংখ্যা গণনার জন্য রয়েছে ডিজিটাল তসবিহ সুবিধা।

‘প্রিয় মুসলিম’ এর উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, ওয়েব অ্যাপটিতে ৫০০টির বেশি হাদিস এবং ২৫০টির বেশি মাসআলা যুক্ত করার কাজ চলমান রয়েছে। একই প্ল্যাটফর্মে ইসলামিক বিভিন্ন তথ্য ও সেবা যুক্ত করে ব্যবহারকারীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন উৎস হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

উদ্যোক্তার মতে, ডিজিটাল মাধ্যমে ধর্মীয় তথ্য সহজলভ্য করার এমন উদ্যোগ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হতে পারে। বিশেষ করে কোরআন, হাদিস ও নামাজের সময়সূচি একই জায়গায় থাকায় প্রয়োজনীয় তথ্য খোঁজার প্রক্রিয়া আরও সহজ হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
আরও পড়ুন
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী