ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাদের দোয়া আল্লাহর কাছে কবুল না হওয়ার আশঙ্কা থাকে, জানুন কারণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত

মানুষের চাওয়ার শেষ নেই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ তার প্রয়োজন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে। আর বান্দার সেই চাওয়া পূরণের অন্যতম মাধ্যম হলো দোয়া। নতচিত্তে ও অবনত মাথায় রবের কাছে করা দোয়া মুমিনের অন্যতম বড় আশ্রয়। মহান আল্লাহ বলেন, ‘আমি দোয়া কবুল করি, যখন সে আমার কাছে দোয়া করে।’ (সুরা বাকারা: ১৮৬)।

নবীজি (সা.)-ও দোয়ার গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘দোয়া সব ইবাদতের মূল।’ (তিরমিজি)। তবে দোয়া কবুলের ক্ষেত্রেও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। এর অন্যতম হলো হারাম উপার্জন, হারাম খাদ্য ও পানীয় থেকে নিজেকে বিরত রাখা। মহান আল্লাহ বলেন, ‘হে রাসুলগণ, তোমরা পবিত্র বস্তু (হালাল) হতে ভক্ষণ করো এবং নেক কাজ করো।’ (সুরা মুমিন: ৫১)।

অন্য আয়াতে মুমিনদের উদ্দেশে তিনি বলেন, ‘হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে আহার কর এবং আল্লাহর জন্য শোকর কর, যদি তোমরা শুধু তারই ইবাদাত কর।’ (সুরা বাকারা: ১৭২)।

ওলামায়ে কেরাম এসব আয়াতের ব্যাখ্যায় বলেন, হারাম উপার্জন ও হারাম খাদ্য-পানীয় মানুষের দোয়া কবুলের পথে বড় বাধা। অর্থাৎ বান্দা যতই দোয়া করুক, তার জীবন ও উপার্জনে হারামের সংমিশ্রণ থাকলে সেই দোয়া কবুল না হওয়ার আশঙ্কা থাকে।

হাদিসে এমন কয়েক শ্রেণির মানুষের কথা এসেছে, যাদের দোয়া কখনোই কবুল হয় না। চলুন জেনে নিই, তারা কারা।

হারাম খাওয়া থেকে বিরত

হারাম খাবার খাওয়া ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রাসুল (সা.) বলেছেন, হারাম খাবার, পানীয় ও বস্ত্র অর্থাৎ হারাম উপার্জনে যাপিত জীবন দোয়া কবুলের অন্তরায়। যে ব্যক্তি হারাম পরিহার করতে পারে না, তার দোয়া কবুল হওয়ার আশা করা যায় না। বিপরীতে যার জীবিকা পবিত্র, তার দোয়া কবুল হওয়ার কথা জানিয়েছেন নবীজি (সা.)। তিনি (সা.) একদিন সাদকে (রা.) বলেন, হে সাদ, তোমার খাদ্য পবিত্র করো, তাহলে মুস্তাজাবুদ দাওয়াত (যার দোয়া কবুল হয়) হতে পারবে। (আল মুজামুল আওসাত: ৬৪৯৫)

নিরাশ না হওয়া ব্যক্তি

যে ব্যক্তি দোয়া করে হতাশ হয়ে যায় তার দোয়াও আল্লাহুর দরবারে কবুল হয় না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে; যদি-না সে তাড়াহুড়ো করে আর বলে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। (বোখারি: ৬৩৪০)

তাই রাসুল (সা.) বলেছেন, দোয়ার পর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন।

আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া

হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ। নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তায়ালা শিগগির তোমাদের ওপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না (তিরমিজি: ২১৬৯)। তাই আল্লাহ যেসব কাজের আদেশ দিয়েছেন তা যথাযথভাবে পালন না করলে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না।

আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা

হাদিসে আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, সে এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গায়ই ভোগ করতে হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গোনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এ তিনটির কোনো একটি দান করবেন—হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করবেন, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন, কিংবা অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ থেকে তাকে রক্ষা করবেন।

এ কথা শুনে সাহাবিরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি (রাসুল সা.) বলেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। (আত-তারগীব: ১৬৩৩)

এই হাদিসের আলোকে ইসলামি স্কলাররা বলেন, রক্তের বন্ধন ছিন্নকারীর (শরয়ি করণ ছাড়া) দোয়া কখনোই কবুল হয় না, যতক্ষণ না তারা পূর্বের অবস্থায় ফিরে আসেন।

এ ছাড়া অবচেতন মনের দোয়া আল্লাহ গ্রহণ করেন না বলেও হাদিসে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে রাসুল (সা.) বলেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না। (তিরমিজি: ৩৪৭৯)

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
অতীতের ব্যর্থ প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশায় বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়াকে ‘নির্বুদ্ধিতা’ হিসেবে আখ্যা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এক আলোচনা অনুষ্ঠানে শ্রোতার প্রশ্নের জবাবে তিনি অতীতের স্মৃতি আঁকড়ে না ধরে বাস্তবতা মেনে নেওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।  অনুষ্ঠানে এক শ্রোতা প্রশ্ন করেন, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। পারস্পরিক ভালোবাসা থাকলেও দুই পরিবারের সম্মতি না পাওয়ায় মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে ২৮ বছর বয়সে এসে ওই শ্রোতা আর বিয়ের প্রতি আগ্রহ বোধ করছেন না। এ অবস্থায় বিয়ে না করার বিষয়ে শরিয়তের বিধান কী, তা জানতে চান তিনি। জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, বিয়েবহির্ভূত বা হারাম সম্পর্ক গুনাহের কাজ। সেই সম্পর্কের পরিণতি না পাওয়ায় বা কাউকে হারানোর বেদনায় মনের দুঃখে বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতার শামিল।  তিনি বলেন, যাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করা হয়েছিল, তিনি অন্যত্র সংসার পেতে সুখে-শান্তিতে থাকলে তার স্মৃতিতে নিজেকে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।  শায়খ আহমাদুল্লাহ বাস্তবতার মুখোমুখি হওয়ার ওপর জোর দিয়ে বলেন, কেউ যদি অন্যত্র বিয়ে করে ভালো থাকতে পারেন, তবে নিজের জীবন থামিয়ে না রেখে নতুন করে শুরু করাই বুদ্ধিমানের কাজ। অতীতের সম্পর্কটি না হওয়াকে ক্ষতি হিসেবে না দেখে বরং ‘ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছেন’—এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শুকরিয়া আদায় করার পরামর্শ দেন তিনি।  আরটিভি/ এমএ
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
প্রথমবার জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন, বিজয়ীদের নাম ঘোষণা
দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম। শনিবার (২১ নভেম্বর) জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে গত ১৯ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের কার্যক্রম শুরু হয়। এতে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান। জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে এক লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে এক লাখ টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। দুটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং আরবি ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে ‘খ’ গ্রুপে কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বিভাগীয় পর্যায়ের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দুই গ্রুপে এতে মোট দুই হাজার ৫৮০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে এক হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে এক হাজার ১৪৫ জন নিবন্ধন করেন। নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। তারা প্রতিযোগীদের তাফসীরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ দেন। আয়োজকদের আশা, ইসলামী জ্ঞানচর্চা, পবিত্র কোরআনের তাফসীর অনুধাবন এবং যোগ্য ও দক্ষ মুফাসসির তৈরিতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম শনিবার এসব তথ্য জানান। আরটিভি/এমএ  
প্রথমবার জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন, বিজয়ীদের নাম ঘোষণা
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের নিয়ে আসা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে বেবি স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা
আজকের নামাজের সময়সূচি
শনিবার (২১ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা 
‘অহংকার পতনের মূল’—কথাটি সমাজে বহুল প্রচলিত।
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা 
আরও পড়ুন
এবার প্রতারক স্বামীর খোঁজে হবিগঞ্জে ভারতীয় নারী
যে ৪ ভুলের জন্য জীবনের বরকত কেড়ে নেওয়া হয়
কিয়ামতের আলামত ও হজরত ঈসাকে (আ.) চেনার যে উপায় জানিয়েছেন মহানবী (সা.)
স্বপ্নে নিজের বিয়ে দেখা কী মৃত্যুর ইঙ্গিত?