ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সার্ক চেম্বারের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনকে জড়িয়ে ফেসবুকে গুজব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

এবার দেশের বৃহৎ ব্যাবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট এবং সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনকে জড়িয়ে গুজব ছড়িয়েছে একটি দুষ্টু চক্র। কোনোরূপ গণমাধ্যম বা প্রতিষ্ঠানের নামবিহীন একটি ফটোকার্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে এই গুজব।

ছড়িয়ে পড়া ভুয়া ওই ফটোকার্ডে মো. জসিম উদ্দিনের একটি ছবি ব্যবহার করা হয়েছে। কার্ডে সেখানে ‘নৌকা ছাড়া কীসে ভোট; NO BOAT, NO VOTE’ স্লোগান লেখা রয়েছে। নৌকা প্রতীক উপস্থাপন করা ওই কার্ডের উপরের অংশে আওয়ামী লীগের দলীয় স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে।

তবে আরটিভি যাচাই করে দেখেছে, মো. জসিম উদ্দিনের এমন কোনো প্রচার-প্রচারণার সঙ্গে যুক্ত নন। এমনকি কোনো আয়োজন বা অনুষ্ঠানে এমন কিছু কখনও বলেননি। প্রকৃতপক্ষে মো. জসিম উদ্দিনকে বিব্রত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে এই ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্যবসায়ী মো. জসিম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, ‘আমি কখনও এ ধরনের প্রচারণার সঙ্গে যুক্ত নই। কে বা কারা আর কোন স্বার্থে এ ধরনের প্রচারণায় লিপ্ত হয়েছে, সে বিষয়েও আমি অবগত নই। আমি এ ধরনের হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’

তথ্যপ্রযুক্তির এ যুগে গুজব এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মূলত উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ঘটনা বিকৃত করা, এমনকি একেবারে অস্তিত্বহীন বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব চালানো হচ্ছে। দেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই প্রবণতা আরও বেড়েছে।

আরও পড়ুন

কিছু অসাধু চক্র রাজনৈতিক প্রতিপক্ষ বা ব্যাবসায়িক প্রতিদ্বন্দ্বীকে চাপে রাখতে অথবা ভিন্ন কোনো স্বার্থ হাসিলের উদ্দেশে অতিরঞ্জিত তথ্য বা গুজব ছড়ায়। এ ধরনের বিষয়গুলো সাধারণ তথ্যের চেয়ে কিছুটা চটকদার হওয়ায় সেটি অপেক্ষাকৃত অসচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ফলে সেটা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও লোকমুখে ছড়িয়ে পড়ে। এটা যেমন সমাজে বিভ্রান্তিকর ও ঘোলাটে পরিবেশ তৈরি করে, তেমনই যার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তাকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
আরও পড়ুন
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ
গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর কারাদণ্ড
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব!