ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। ফাইল ছবি

ডিসেম্বর মাসকে টার্গেট করে দেশবিরোধী শক্তি আন্দোলনের অপচেষ্টা চালাচ্ছে এবং জামায়াত-এনসিপি সেই আন্দোলন উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, গাজীপুর শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। আর আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ দিচ্ছে জামায়াত-এনসিপি।

তিনি আরও লিখেন, তাদের শ্রমিক সংগঠনও আন্দোলনে যুক্ত আছে। ডিসেম্বর মাসকে টার্গেট করে এমন অসংখ্য আন্দোলন গড়ে তোলার অপচেষ্টায় লিপ্ত আছে দেশবিরোধী শক্তি।

এর আগে, রোববার দেওয়া অন্য একটি পোস্টে রাশেদ খাঁন লিখেন, আওয়ামী লীগ-ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

সেই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী আরও লিখেন, আন্দোলনে আগে থেকে উসকানি দিয়ে আসছিল জামায়াত-এনসিপি। মিরপুর-১০ মেট্রোস্টেশনের নীচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ।

পোস্টে এনসিপি নেতা সারজিসের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শেষে রাশেদ খাঁন লিখেন, বর্তমান বিরোধীদল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ সারজিস আলমের ফেসবুক পোস্ট। জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী পতিত শক্তিকে উসকে দিচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
সাদিক কায়েম লিখেন, রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন।
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, পৌঁছে গেছেন চতুর্থ স্টেজে। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। 
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
আরও পড়ুন
আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল