ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি ডাকসু ভিপির

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে এবং এটি নাগরিক ও ভোটারদের তথ্য পাওয়ার অধিকারকে সীমিত করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে সাদিক কায়েম বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এতে কোনো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজম কার্যকর হবে না। ভোটকেন্দ্র এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার তথ্য বা ফুটেজ থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দেশের নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে। আমরা স্পষ্টভাবে দাবি করছি, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এতে বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার মোবাইল বহন করতে পারবেন না। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার মোবাইল রাখতে পারবেন।

আরও পড়ুন

নির্বাচনে সহিংসতা রোধ ও দ্রুত তথ্য পৌঁছানোর জন্য এবার ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যা কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
ব্রাজিলের তেরেসিনা শহরে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রাফেলা কাব্রাল। দুই কন্যাসন্তানের এই মায়ের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার সফর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
আরও পড়ুন
সাদিক কায়েমের জামায়াতে যোগদানের খবর সত্য নয়: এহসানুল জুবায়ের
এবার কি জামায়াতে যোগ দেবেন সাদিক কায়েম? 
ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা