ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মেধাবী তরুণদের জন্য শুধু অনুপ্রেরণা নয়, সমান সুযোগও প্রয়োজন: জাইমা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তিনি আরও বলেন, তাদের বিকাশে শুধু অনুপ্রেরণা নয়, প্রয়োজন সমান সুযোগ ও প্রাতিষ্ঠানিক সহায়তা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

এই পোস্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তাদের সংগ্রাম, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।

জাইমা রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। স্কাউটিং, বিজ্ঞানমেলা, বিতর্ক, খেলাধুলা, পরিবেশ সংরক্ষণ, সংগীত, শিল্পকলা, ভাষা শিক্ষা ও কোডিংসহ নানা ক্ষেত্রে তাদের অসাধারণ অর্জন রয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা নিজেদের দক্ষতা বাড়াতে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

দেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, অল্প বয়সেই অনেককে আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। অনেক সময় তাদের কাছে সফল হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না।

আরও পড়ুন

রোল মডেলের গুরুত্ব তুলে ধরে জাইমা রহমান বলেন, তরুণদের অনুপ্রাণিত করতে কাউকে বিখ্যাত বা নিখুঁত হতে হয় না। একজন বাবা-মা, শিক্ষক, প্রশিক্ষক কিংবা সমাজের যে কোনো সংগ্রামী মানুষও একজন তরুণের জন্য অনুকরণীয় হতে পারেন। তাদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মকে সাহস ও আত্মবিশ্বাস জোগাতে পারে।

তিনি আরও বলেন, অনুপ্রেরণার জন্য সব সময় দেশের বাইরের দিকে তাকানোর প্রয়োজন নেই। বাংলাদেশেই এমন অনেক মানুষ আছেন, যাদের সাহস, মেধা ও মানুষের জন্য কাজ করার মানসিকতা তরুণদের জন্য অনুকরণীয় হতে পারে।

‘শুধু অনুপ্রেরণা দিলেই হবে না, প্রতিটি শিশুর জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা সমানভাবে শিক্ষা, খেলাধুলা এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাবে’। পাশাপাশি তরুণদের পাশে দাঁড়াতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

একই পোস্টে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশে যোগ্য ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই। তাদের মেধার প্রমাণ প্রতিনিয়তই মিলছে। তবে প্রশ্ন হলো, যখন তাদের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা কি সত্যিই তাদের পাশে দাঁড়াতে পারছি এবং তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করছি?

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জুলাইকে যারা শিবিরের হাতে বন্দি করেছে, তাদের ওপর গজব পড়ুক’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেত্রী সবশেষে লিখেন, এখন তো জামায়াতের কারণে হিস্ট্রি ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করতে হয়। একদল মোনাফেকের হাতে পড়ছে দেশের রাজনীতি।
‘জুলাইকে যারা শিবিরের হাতে বন্দি করেছে, তাদের ওপর গজব পড়ুক’
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেন তিনি।
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
দীর্ঘ তিন মাসের অবর্ণনীয় মানসিক যন্ত্রণা, অপেক্ষা আর প্রতিটি মুহূর্তের শঙ্কার অবসান ঘটল অবশেষে। ঘর থেকে হারিয়ে যাওয়া মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে ফিরে পেয়েছেন এক স্বামী। কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং এক কনটেন্ট ক্রিয়েটরের একটি ভিডিওর মাধ্যমে নিখোঁজ ওই নারীকে খুঁজে পেয়েছেন তার স্বামী।
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের আসল শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
আরও পড়ুন
কাবাডিতে নেপালের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত সূচনা, জাইমা রহমানের উচ্ছ্বাস
আইনজীবী হওয়ার পথে এক ধাপ এগোলেন জাইমা-আদিবা
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন: জাইমা রহমান