ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতা নয়ন

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’

শুক্রবার (২০ নভেম্বর) ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ার দেন। আরটিভি অনলাইনের পাঠকদের জন্য রবিউল ইসলাম নয়নের পোস্ট হুবহু তুলে ধরা হলো।

পোস্টে তিনি লিখেন, ‘হ্যালো নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ-বলেছিলাম না, ১৯ তারিখ 'লক ডাউন' বলে কোন কিছু থাকবে না। সব চলবে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ভাবে। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন ডাউন করে দিবো। দিয়েছি।

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই- বাড়াবাড়ি করবেন না। এই কয়দিন যা দেখেছেন সেটা ট্রেলার ছিলো। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিষ্ঠুর ভাবে নির্যাতন করেছিল, বৈদ্যুতিক শক দিয়েছিল, পায়ে গু'লি করে ঐ অবস্থায় টানতে টানতে কোর্টে উঠিয়েছিল। আরেকবার গু'লি করে রাস্তায় ফেলে রেখেছিল, আরেকবার গু'লি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে গিয়েছিল। আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার করে নির্যাতন করেছিল। আমি সেসব ভুলিনি।

২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা বৈষম্যহীন, শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলাম বলে অতীত ভুলে গিয়েছিলাম। মনে কোন প্রতিশোধস্পৃহা ছিল না। যারা আমাকে নিষ্ঠুর নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। চাইলে মামলা করতে পারতাম। কিন্তু আমি প্রতিশোধে নয়, পরিবর্তনে বিশ্বাসী।

কিন্তু আপনারা মানবিকতাকে দুর্বলতা ভেবেছেন। বিএনপি সহ ২৪-এর জুলাই যোদ্ধাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, তাদের নামে, তাদের পরিবারের নামে কুৎসিত মিথ্যাচার করছেন। আপনারা প্রমাণ করেছেন- কুকুরের লেজ কখনো সোজা হয় না আর আওয়ামী লীগ কখনো মানুষ হয় না।

আপনারা বিএনপি ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভেবে দেশজুড়ে সহিংসতা ও নাশকতা করছেন, হুমকি দিচ্ছেন। মনে রাখবেন-এতদিন ছাড় দিয়েছি বলে ছেড়ে দিবো। অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড এ্যান্ড ক্লিয়ার।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, পৌঁছে গেছেন চতুর্থ স্টেজে। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। 
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
তার মতে, শেখ হাসিনা নিজে গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন এবং ভারতে বসে লাশের জন্য অপেক্ষা করছেন।   
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
আরও পড়ুন
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের