ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জামায়াত এমপিকে আরও ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম
জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলাম ও ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও এবং ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। একই সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি।

ভিডিও বার্তায় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও দুইটা বিয়ে করা। হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

ইসলামের সাহাবিদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা এবং বিবাহ একটি পবিত্র সম্পর্ক। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা বা বিব্রত করা কোনোভাবেই ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

গাজী নজরুল ইসলামের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দ্বিনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তিটা পেলেন?

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো বড় অপরাধ। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন এই বক্তা।

উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
​
আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
ব্রাজিলের তেরেসিনা শহরে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রাফেলা কাব্রাল। দুই কন্যাসন্তানের এই মায়ের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার সফর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
আরও পড়ুন
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত!
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
প্রাপ্তবয়স্ক ছেলেকে ফেলে দ্বিতীয় বিয়ে করেন বাবা-মা, হতাশায় কূপে ঝাঁপ তরুণের