ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সায়েরের স্ট্যাটাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (বামে) ও প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির। ফাইল ছবি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির একটি স্ট্যাটাসের সামাজিক মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বুধবার (২২ জুলাই) বেলা ৩টা ২৭ মিনিটে জুলকারনাইন সায়ের শুধু রাষ্ট্রপতির পদত্যাগ নয়, নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সে বিষয়ে তুলে ধরে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিষ্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।’

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। বেশ কয়েকবার এ দাবিতে আন্দোলনও হয়েছে। এছাড়া, বিভিন্ন সময় তার পদত্যাগের গুঞ্জনও শোনা গেছে, যদিও এখন পর্যন্ত বহাল তবিয়তেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
তার মতে, শেখ হাসিনা নিজে গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন এবং ভারতে বসে লাশের জন্য অপেক্ষা করছেন।   
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
উনি এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে শেখ হাসিনাকে একজন ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ বলেও আখ্যা দিয়েছেন তিনি। 
উনি এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম
রাজনৈতিক দল ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা বিতর্কের প্রসঙ্গ টেনে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মেঘনা আলম। বিএনপিতে যোগ না দিয়ে জামায়াতে যোগ দিলে তাকে ঘিরে সমালোচনার চিত্র ভিন্ন হতে পারত এমন ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক-কৃষিবিজ্ঞানীদের: রাষ্ট্রপতি 
কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির