ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জনপ্রিয় টিকটকারকে হত্যা, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি গুলিতে নিহত হয়েছেন। গত ১৪ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে রাওয়ালপিন্ডির তক্ষশীলায় এ ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবার, ভক্ত ও পাকিস্তানের বিনোদন অঙ্গনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়েশা গিলামানা নামে পরিচিত ছিলেন শামসো। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১৩ লাখের বেশি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই নিয়ামাতুল্লাহ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির ফোন পেয়ে ভাই নিয়ামাতুল্লাহ ও বোন আসিমাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন শামসো। কিছুক্ষণ পর একটি পেট্রোল পাম্পের কাছে তাদের লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালায়।

গুলিতে শামসোর ঘাড়ে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। এ সময় তার বোন আসিমাও গুরুতর আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সামনে এসেছে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের তথ্যও। শামসোর পরিবারের দাবি, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির কাছে আর্থিক পাওনা নিয়ে আগে থেকেই হুমকি পাচ্ছিলেন তিনি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে ওই দুজনের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

এদিকে, জনপ্রিয় এই টিকটকার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শামসোর পরিবার ও ভক্তরা।

সূত্র: আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। তিনি লেখেন, পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ। তিনি আরও লেখেন, হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো। আরটিভি/এমএ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য কায়দা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
আরও পড়ুন
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ, মিলল চাঞ্চল্যকর তথ্য