ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

টিকটকারের হানি ট্র্যাপে পড়ে ‘বড় মাশুল’ গুনলেন ফ্রিল্যান্সার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: কোলাজ

হানি ট্র্যাপে পড়ে বিয়ে করে চাঁপাইনবাবগঞ্জের ফ্রিল্যান্সারের ৫০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর এক টিকটকার নারীর বিরুদ্ধে। এছাড়া বিয়ের পর ওই নারী আরও ২০ ভরি সোনা ও একটি ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।

এ ঘটনায় বিদেশ ভ্রমণের সুযোগে বাড়ি থেকে আসবাবপত্র ও সোনার গহনা চুরির অভিযোগ তুলে সোমবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফ্রিল্যান্সার শিবগঞ্জ উপজেলার সালমাউন হোসেন আতর (৩২)।

আতর অভিযোগ করেন, বিয়ে করে বিভিন্নভাবে ওই নারী তার কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়েছে। এখন বিয়ের বিষয়টি নিয়ে টালবাহানা করা হচ্ছে এবং নতুন করে সোনা ও ফ্ল্যাট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই টিকটকার তাকে সর্বস্বান্ত করে দিয়েছেন।

তিনি বলেন, টিকটকার নওশীন হৃদ নায়না প্রতারণা করেই আমাকে বিয়ে করেছেন। এমনকি তার বোন নীলা ও দুলাভাই আরেফিন আমাকে নিয়ে নানারকম ষড়যন্ত্রের ফাঁদ পাতে। আমাকে ঢাকায় বাড়িভাড়া নেওয়াসহ নায়নার নামে ফ্ল্যাট, ২ ভরি সোনার গহনা ও বেতনের পুরো টাকা দেওয়ার চাহিদা দেয়। আমি রাজি না হওয়ায় বিদেশে থাকাকালীন সময়ে বাড়ির সব আসবাবপত্র নিয়ে চলে যায় এবং তালাকের কাগজপত্র পাঠায়। এমন অবস্থার পরেও আমি সংসার করার অভিপ্রায় আদালতের দ্বারস্থ হয়েছি। এক কথায় আমাকে শূন্য করে দিয়ে এখন ছেড়ে দিচ্ছে।

আতর বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আরও আছে। এমন ফাঁদ পেতে তারা এসব করছে। নিজ স্ত্রীকে ফেরতসহ তার বোন নীলা ও দুলাভাই আরেফিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর। এখন পর্যন্ত ৩০ লাখ টাকার মালামাল আর অন্তত ২০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে।

আরও পড়ুন

এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও টিকটকার নওশিন হৃদ নায়না ও তার বোন নীলা ফোন রিসিভ করেননি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের মধ্যে বিশেষ অনুদান প্রদান
বাঁশ দিয়ে চার বন্ধুকে কুপোকাত, অতঃপর...
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক