ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অপ্রতিমসহ তিন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আজহারী ও শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
শায়খ আহমাদুল্লাহ (বাঁয়ে) ও মাওলানা মিজানুর রহমান আজহারী (ডানে)। পুরোনো ছবি

কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশব্যাপী। লোমহর্ষক ঘটনাটি নাড়া দিয়েছে ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারীকেও। পাশপাশি পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক ফেসবুক পোস্টে এসব ঘটনার বিচার, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় এই দুই ইসলামী আলোচক।

শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘পাবনার শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত।’

তিনি প্রশ্ন রাখেন, ‘এই ভূখণ্ডকে আর কবে বাসযোগ্য করে তোলা সম্ভব হবে?’

কলি ও অপ্রতিমের বাবা-মাসহ স্বজনরা যেন সুবিচার পান, সেই প্রত্যাশা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। পাশাপাশি মাদক, কিশোর গ্যাংসহ যেসব কারণে এ ধরনের নৃশংসতার পথ তৈরি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধেও সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

মাওলানা মিজানুর রহমান আজহারী তার পোস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, ‘এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।’

তিনি প্রশ্ন রাখেন, ‘এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিনদিন হারিয়ে যাচ্ছে?’

মাওলানা মিজানুর রহমান আজহারী আরও লিখেন, ‘প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। তিনি লেখেন, পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ। তিনি আরও লেখেন, হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো। আরটিভি/এমএ
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য কায়দা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
আরও পড়ুন
নামের আগে শায়খ কেন কারণ জানালেন আহমাদুল্লাহ
যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ
‘মাদরাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ
অপ্রতিম হত্যাকাণ্ড: ফাহাদ দাবিতে প্রকাশিত ছবি নিয়ে যা জানা যাচ্ছে