
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, গাফিলতি, উদাসীনতা, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারসহ নানা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আরটিভি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
চাকরিচ্যুতির পর বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি আরটিভির লোগোসহ বুম (মাইক), আইডি কার্ড এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক সরঞ্জামাদি জমা দেননি। অত্যন্ত উদ্বেগের বিষয় যে, তিনি এখনও তার ব্যক্তিগত গাড়িতে আরটিভির লোগো ব্যবহার করছেন এবং আরটিভির বুম ও আইডি কার্ড প্রদর্শন করে বিভিন্ন এলাকায় অনিয়ম, চাঁদাবাজি, হুমকি ও দখলদারিত্বসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে আরটিভির ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
তার এই ধরনের বেআইনি ও জালিয়াতিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যেই নোয়াখালীর বেগমগঞ্জ থানায় আরটিভি কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ:
মনির হোসেন বাবুর বর্তমান কোনো কর্মকাণ্ড, লেনদেন বা বক্তব্যের দায় আরটিভি কর্তৃপক্ষ বহন করবে না। আরটিভির পরিচয় কিংবা লোগো ব্যবহার করে তিনি কোনো প্রকার সুবিধা দাবি করলে বা অপকর্মে লিপ্ত হলে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। একই সাথে তার এই ধরনের জালিয়াতি ও বেআইনি কর্মকাণ্ডের সম্মুখীন হলে অবিলম্বে নিকটস্থ থানা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য আরটিভির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমে,
আরটিভি কর্তৃপক্ষ
আরটিভি/এমএইচজে

-1791285872-407922_1791285955.jpg)


