ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িসহ অসংখ্য বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ফরিদপুর, পিরোজপুর ও নড়াইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চারজন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। হাসপাতালেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এসব কর্মকাণ্ড কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, বরং স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড। আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।

আবু হানিফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এখন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ও ১৮(১) ধারা অনুযায়ী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সময় এসেছে।

তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। বিদেশে পলাতক নেতারা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছেন এবং দেশে অবস্থানরত নেতাকর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন।

পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, সন্ত্রাসবিরোধী আইনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার জন্য যেসব অপরাধের কথা উল্লেখ রয়েছে, আওয়ামী লীগ সেসব অপরাধে জড়িত। তাই অপরাধের মাত্রা বিবেচনায় আইনগতভাবেই দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
তার মতে, শেখ হাসিনা নিজে গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন এবং ভারতে বসে লাশের জন্য অপেক্ষা করছেন।   
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
উনি এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে শেখ হাসিনাকে একজন ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ বলেও আখ্যা দিয়েছেন তিনি। 
উনি এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী