ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে এনসিপি: রাশেদ খাঁন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটি জামায়াতে ইসলামীর যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, অনেক আশা জাগিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো এনসিপির কোনো ধরনের কাউন্সিল ছাড়াই নতুন কমিটি হয়েছে। যারা সারাদিন গণতন্ত্রের বুলি আওড়ায় ও বিএনপির রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে, তারা একটি কাউন্সিল পর্যন্ত করে কমিটি দিতে পারল না, এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে? এর মাধ্যমে এনসিপির সাংগঠনিক দুর্বলতার ও নেতৃত্ব কুক্ষিগত করার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।

নতুন কমিটি গঠনে জামায়াতের প্রভাব রয়েছে বলে দাবি করে এরপর তিনি লিখেন, যতটুকু তথ্য পেয়েছি, জামায়াতের অনুমোদনে এনসিপির এই নতুন কমিটি হয়েছে। অর্থাৎ জামায়াত যাদের গুরুত্বপূর্ণ পদে চায়নি, কমিটিতে তাদের অগুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। বিশেষ করে এনসিপির মধ্যে যারা স্বতন্ত্র রাজনীতির স্বপ্ন দেখে কিংবা জামায়াতবিরোধী, কমিটিতে তাদের পদাবনতি হয়েছে। আর ছাগলচোর, ল্যাপটপ চোর, নারী ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদে আসীন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লিখেন, সব মিলিয়ে এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে বলে বঞ্চিতদের একধরনের অভিযোগ রয়েছে।

এনসিপির গঠনতন্ত্রের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন এরপর লিখেন, এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দুইবারের বেশি কেউ সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন না! দেখা যাক, নাহিদ ইসলাম ও আখতার হোসেনের এই মেয়াদই শেষ মেয়াদ হয় কি না! নাকি নতুন বন্দোবস্তের নামে নতুন ভণ্ডবস্তের পথেই এগোবে এনসিপি!

তিনি আরও লিখেন, আজকে যদি এনসিপি গণঅভ্যুত্থানের স্বপ্ন ধারণ করে নতুন ধারার রাজনীতি উপহার দিতে পারত, তাহলে আওয়ামী শূন্যতা পূরণের জন্য এনসিপিকে সবাই সাধুবাদ জানাতো। দুঃখের বিষয়, নতুন কমিটির ফরম্যাট দেখে মনে হলো, কিছু আসন ও আসনপ্রতি নির্বাচনী খরচের বিনিময়ে এনসিপি পুরোপুরি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেল! বাংলাদেশে এনসিপির আর কোনো স্বতন্ত্র রাজনীতি করার ন্যূনতম সুযোগ রইল না। এনসিপিকে বর্তমানে প্রক্সি জামায়াত পার্টি বলেও আর ভুল হবে না।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুঁইয়ার (৩৮) সঙ্গে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
কচুয়ায় শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
২৭ মিলিয়ন (২ কোটি ৭০ লাখ) ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভির মূল ফেসবুক পেজ। এর মধ্য দিয়ে দেশের শীর্ষ ফেসবুক পেজ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে আরটিভি। আরটিভির এই অর্জনে দর্শক ও পাঠক, শুভাকাঙ্ক্ষীসহ সব শ্রেণির মানুষ চাইলে আপনার ছবি দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। ফটোকার্ড বানানোর লিংক: <এখানে ক্লিক করুন> আরটিভির এই ২৭ মিলিয়ন ফলোয়ার শুধু সংখ্যা নয়; বরং বিশ্বাস, ভালোবাসা ও এক অবিচ্ছেদ্য সংযোগের গল্প। এই সংখ্যা প্রমাণ করে, দর্শকের আস্থা আর ভালোবাসার সঙ্গে তাল মিলিয়ে, সময়োপযোগী সংবাদ, বিনোদন, ট্রেন্ডিং ও এক্সক্লুসিভ সব কন্টেন্টের মাধ্যমে আরটিভি কেবল এগিয়ে চলেনি, ডিজিটাল প্ল্যাটফর্মকেও নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন ২৭ মিলিয়ন ফলোয়ার অর্জন আমাদের অনুপ্রেরণার। এক দশক আগেও যখন ডিজিটাল মিডিয়ার শক্তি এতটা প্রবল ছিল না, তখন আরটিভি তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে কাজ শুরু করে। ধাপে ধাপে কন্টেন্টের মান উন্নত করার পাশাপাশি দর্শকের চাহিদা বুঝে, সময়োপযোগী সংবাদ ও ট্রেন্ডিং বিষয়কে প্রাধান্য দিয়ে আরটিভি তার দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে। আর বিশাল ফলোয়ারের প্রতিটি সদস্যই আমাদের প্রেরণা। আর হ্যাঁ, এ জন্য দর্শক ও পাঠকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণায় আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে আরটিভি। এই অসাধারণ সাফল্যের পেছনে থাকা একঝাঁক সংবাদকর্মী, কলাকুশলী বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সেইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের দর্শক ও পাঠকদের প্রতি। আরটিভি/এমএইচজে
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে বিচার চাইলেন নাহিদ
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে যুক্তরাজ্য সরকারের প্রতি নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন নাহিদ ইসলাম। এতে তিনি অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতা এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্ট্যাটাসে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরও লেখেন, আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন নাহিদ। তার ভাষ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক। নাহিদ আরও লেখেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিবে। আরটিভি/এসআর
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে বিচার চাইলেন নাহিদ
সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় : সামিনা লুৎফা
সন্ত্রাস করে পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা।
সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় : সামিনা লুৎফা
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-এনসিপি হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ফিরলে কচুকাটা করবে জনগণ: হাসনাত আব্দুল্লাহ
‘লন্ডনে নাহিদের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি’
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে বিচার চাইলেন নাহিদ
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪