ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় : সামিনা লুৎফা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পিএম
সামিনা লুৎফা। ছবি: সংগৃহীত

সন্ত্রাস করে পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ভারতে আশ্রয় নেওয়া মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরতে চাওয়াকে কেন্দ্র করে সারাদেশে নানা সহিংসতার ঘটনা ঘটছে। পোড়ানো হচ্ছে গাড়ি, হামলা চালানো হচ্ছে নানা স্থানে।

এসব ঘটনার দিকে ইঙ্গিত করে এ অধ্যাপক লিখেছেন, ‘তারমানে আওয়ামী লীগ ফিরতে চায় সন্ত্রাস করেই! জুলাই মাত্র ২ বছর আগের কথা। সন্ত্রাস করে পালিয়েছে এখন আবার সন্ত্রাস করে ফিরতে চায়?’

জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাদের হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। এসব পোস্ট করা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অন্যতম এ সংগঠক লিখেছেন, ‘ফিরে কাকে কাকে কতল করবে সেসবের বিস্তারিত বিবরণ তো সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে। পলান্তি লীগজীবীরা দেশের পথে। বা ভারতে। আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

আওয়ামী লীগ নেতাদের মধ্যে জুলাইয়ে গণহত্যার বিষয়ে কোনো অনুশোচনা না থাকার বিষয়টি উঠে এসেছে তার লেখায়। বলেছেন, ‘অনুশোচনা? নাহ! কাভি নেহি!’

শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে এ অধ্যাপক লিখেছেন, ‘সন্ত্রাস আর ভয়ের রাজত্ব নিয়ে একজন খুনি ফিরতে চায় যার মসনদের তলায় আছে হাজার বাংলাদেশির রক্তের নদী। আর এখন সেই নদীতে আরো মানুষের নাম সে যুক্ত করে দিতে চায়।’

তিনি লিখেছেন, ‘তবু সে ফেরত আসতে চায়, তবে এ কারণে না যে সে শাস্তি মোকাবিলা করতে চায়, বা তার অনেক সাহস! সে যে কত সাহসি- সেটি পালানোর সময় আমরা বুঝে গিয়েছি! যাক, সাহস না থকলেও ঘৃণা আর প্রতিশোধপরায়নতা দিয়ে তার সত্তা মোড়ানো।’

ভারত আর শেখ হাসিনাকে রাখতে চায় না উল্লেখ করে এই শিক্ষক লিখেছেন, ‘আসল কথা হলো, ভারত আর তাকে রাখতে চায় না। তার আর থাকার উপায় নাই, অন্য কোনো দেশও তাকে নেবে না। কাজেই এই পশ্চাদপসরণকে সন্ত্রাসে মুড়িয়ে রাজনীতি করতে হচ্ছে তাদের। কীয়েক্টাবস্থা! ছি ছি!’

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তিনি লিখেছেন, ‘গত কয়েকদিনে দেশব্যাপী এবং গতকাল গোপালগঞ্জে সন্ত্রাস দেখেই বোঝা গিয়েছে আপনারা একটি সন্ত্রাসী পার্টি। উনার ইচ্ছা হইসে তাই দেশে ফিরতেসে এসব বাদ দেন, পিলিজ! ওনাকে এক্সট্রাডাইট করা হবে। আর বাংলাদেশের আইসিটি তাকে ফাঁসিতে ঝুলাবে! এখন দ্যাখেন যা ভালো মনে করেন!’

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-এনসিপি হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি’
ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন: ন্যান্সি
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি। 
ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন: ন্যান্সি
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম!
দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও টেনে এনেছেন।
এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম!
‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ জাহাঙ্গীর ভাইকে দিন, শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ মাহমুদ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ জাহাঙ্গীর ভাইকে দিন, শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ মাহমুদ
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি শিক্ষকদের কর্মসূচি
প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না: আবু হানিফ
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার