
সরকারকে চাপে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-এনসিপি হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, দেশের বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও অগ্নিসংযোগ, কোথাও গুপ্ত হামলা। বিশেষ করে গোপালগঞ্জে লগি-বইঠার তাণ্ডব চালাচ্ছে এই নিষিদ্ধ আওয়ামী লীগ। নিষিদ্ধ আওয়ামী লীগের তান্ডব থেকে রেহাই পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা সাধারণ মানুষ।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপি ও তার মিত্ররা রাজপথে রয়েছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ার পরও জামায়াতে ইসলামী ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নাই। সরকারকে চাপে রাখতে নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি। এইভাবে জামায়াত এনসিপি নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য কাজ করছে।
আরটিভি/ এসকেডি



