ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: আরটিভি

মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের পক্ষে বক্তব্য দিতে গিয়ে অনেক বাচ্চাকে আমি চুমা দিছি, তাইলে আমারে মারার সাহস আছে? বলে মন্তব্য করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ।

শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তুলনায় শাস্তি বেশি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, ‘মাদরাসা ভাঙচুর করবে কেন? তার বাপের প্রতিষ্ঠান নাকি এটা? উনি চুমু দেয় নাই, দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন। একজন ওস্তাদ, তার শিক্ষক তাকে কতটুকু ভালোবাসার পরে সে বলছে রেজাল্ট ভালো হওয়ার পরে বলছে তোমাকে চুমু দিব।’

তিনি বলেন, ‘আপনি চুরি করছেন, ইসলামের আইন হচ্ছে আপনার হাত কেটে দেওয়া। বিএনপির একজন কর্মকর্তা কথার কথা, সে হোটেলে আকাম করে ধরা খাইছে, এটার দায় কি তারেক রহমান সাহেব নিবে? জামায়াতের এক এমপি সাতক্ষীরায় ধরা পড়ছে আকাম করে, এটার দায় কি শফিকুর রহমান নেবে?

তাশরীফ নিজের প্রসঙ্গ টেনে বলেন, ‘এখন আমি যদি এই কথা বলি যে আমাদের অনেক বাচ্চাদেরকে আমি চুমা দিছি, তাইলে আমারে মারার সাহস আছে? ওরে তো আমারে মারার আগে ওরে খতম করে ফেলতো। আমার জায়গায় যদি হইতো, আমার সাথে যে ১০০ লোক থাকতো, তারে খতম করে দিত। কিন্তু সে এই জায়গায় আইসা যে কাজটা করছে, এই শাহজালাল রুমি আমার দুইটা ফেসবুক আইডি খেয়ে দিয়েছে। যাই হোক, এগুলো দিয়ে আমাদেরকে দমায় রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের পেজ মনে করেন বন্ধ হয়ে যাবে, কিন্তু এই কথা তো ঠিকই ছড়িয়ে যাবে। আমাদেরকে দমাতে পারবে না।

তিনি বলেন, ‘আমরা কোনো এক পক্ষে কথা বলতে চাই না। যদি ওই হুজুরের বিরুদ্ধে এমন কোনো দোষ পাওয়া যায়, তিনি ধর্ষণ করেছেন বা করতে পারেন, তাহলে এমন মারা ঠিক ছিল। কিন্তু একটা চুমু দিবে এমন কথা বলার পরে এইভাবে মারে কিভাবে?’

রুমির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি যদি আমার সাথে ঘণ্টা কে ঘণ্টা টক শো করতে চান, আজকে এত সময় নাই, আমি সব বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ব্যাপার হচ্ছে, যতটুকু অপরাধ, শাস্তি ততটুকু হতে পারে। একজন ওস্তাদ, তার শিক্ষক তাকে কতটুকু ভালোবাসার পরে সে বলছে—রেজাল্ট ভালো হওয়ার পরে তোমাকে একটা চুমু দিব। চকলেটও দিয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। টঙ্গীর আউচপড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় বুধবার (২১ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষকের নাম মুসলেউদ্দিন, যিনি ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন এই হাফেজ কারী জুবায়ের আহমাদ তাশরীফ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, পৌঁছে গেছেন চতুর্থ স্টেজে। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। 
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 
উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স