ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম
হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ : ছবি সংগৃহীত

মা-বাবার পাল্টাপাল্টি বক্তব্য ও সাম্প্রতিক পারিবারিক নানা বিতর্ক নিয়ে আপাতত প্রকাশ্যে আর কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত জানিয়েছেন তরুণ বক্তা হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয়ে ক্রমাগত আলোচনা ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় সময় ও সম্মান দুই-ই বিনষ্ট হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সাময়িক ইতি টানার কথা জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তাশরীফ তার এ অবস্থানের কথা পরিষ্কার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আপাতত থেমে গেলাম। ইনশাআল্লাহ, এ বিষয়ে আর কথা বলব না। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে হয়তো বলতে হবে। বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সকল ফিতনা ও ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমিন।

সম্প্রতি তাশরীফের পারিবারিক টানাপোড়েন ঘিরে মা ও বাবার পরস্পরবিরোধী বক্তব্য অনলাইনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাশরীফের বাবা দাবি করেন, তিনি মারাত্মক অসুস্থ হলেও ছেলে তার কোনো খোঁজখবর নেন না এবং চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তা দেন না। চিকিৎসার ব্যয় মেটাতে অন্যের কাছে সাহায্য চেয়ে কোনোমতে সুস্থ হয়েছেন উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন, ছেলে মানুষের পেছনে বিপুল অর্থ খরচ করলেও নিজের অসুস্থ বাবার ভরণপোষণ ও চিকিৎসার দিকে ফিরেও তাকায় না।

বাবার তোলা এসব অভিযোগ সরাসরি নাকচ করে ছেলের পক্ষে অবস্থান নেন তাশরীফের মা। মঙ্গলবার একটি ফেসবুক পেজে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাশরীফের বাবা জীবনে ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন। ছেলের সাফল্যের প্রতি বাবার বিদ্বেষ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাশরীফ প্রতিষ্ঠা পাওয়ায় তার প্রতি বাবার ক্ষোভ জন্মেছে এবং অন্যের প্ররোচনায় পড়ে তিনি ছেলের বিরুদ্ধে অসত্য বক্তব্য ছড়াচ্ছেন। তাশরীফের বাবার তোলা আর্থিক অবহেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তার মা।

প্রসঙ্গত, পারিবারিক এই সাম্প্রতিক বিরোধের আগেও একটি সংবেদনশীল ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসেন তাশরীফ। মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণের অভিযোগ এবং এর জেরে প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। সে সময় তিনি পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন যে শিক্ষক অনৈতিক ইচ্ছা প্রকাশ করলেও চূড়ান্ত অপরাধ ঘটাননি। একই সঙ্গে একজনের ব্যক্তিগত অপরাধের জের ধরে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি দৃঢ় অবস্থান তুলে ধরেছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে দাবি করছেন এমপি।
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক
নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।
আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল
ঢাকার আশুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে নাচের দৃশ্যের পাশাপাশি পাশের একটি টেবিলে মদের বোতলসদৃশ বস্তু দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে উপজেলার ১১০ নম্বর শ্রীখণ্ডিয়া সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারকে এক ব্যক্তির সঙ্গে আনন্দচিত্তে নাচতে দেখা যায়। তবে ভিডিওটিতে থাকা ওই শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে শিক্ষকের এক নিকটাত্মীয় দাবি করেছেন, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং প্রায় সাত থেকে আট মাস আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এটি ধারণ করা হয়েছিল। কে বা কারা কী উদ্দেশ্যে এখন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তাদের জানা নেই। এ বিষয়ে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়টি তার দাপ্তরিক আওতাধীন নয়। ওই স্কুলটির দায়িত্বে রয়েছেন আশুলিয়ার শিক্ষা কর্মকর্তা ঝর্ণা রানী পাল। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা, দৃশ্য ধারণের সঠিক সময় ও স্থান কিংবা টেবিলে থাকা বোতলের তরল পদার্থের প্রকৃতি সম্পর্কে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আরটিভি/এসআর
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল
এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর!
দেশজুড়ে আলোচনা সমালোচনা পর এবার নওগাঁয় আপন শ্যালিকাকে বিয়ে করা মাসুদের দ্বিতীয় স্ত্রী পুর্নিমা ও শ্বশুর মান্নান সাপুরে গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়েছেন এবং তওবা করেছেন। এ ছাড়া মাসুদও কান ধরে ক্ষমা চান।
এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর!
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন
‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।  বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি। পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে, মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে অস্বীকার করে নাই এবং বিবৃতিতে কোথাও ভারত শব্দটা পর্যন্ত আনে নাই! কেন?  ‘শোনেন, মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে, জামায়াত তাকে রক্ষা করতে গেলে পুরো দলকে এর দায় নিতে হবে। আর এখন থেকে জামায়াতের নেতাকর্মীরা দিল্লি না ঢাকা স্লোগান দিলে জনগণ উত্তর দিবে মুনাফেক মুনাফেক! দিল্লি না ঢাকা.... মুনাফেক, মুনাফেক!’ তিনি লেখেন, গতকাল নিশ্চয়ই খেয়াল করেছেন, সাংবাদিক যে সময় বলছিলো মিয়া গোলাম পরওয়ার ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাইলো, তিনি বা পাশ থেকে কেউ বললেন, না আজকে অন্য প্রশ্ন না! আবার তিনি তড়িঘড়ি করে গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে গেলেন! তিনি যদি ঐদিন অন্য প্রশ্ম না নিবেন, তবে কেনো প্রথম প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্নের যথাযথ উত্তর দিলেন? তিনি আরও লেখেন, এর মূল কারণ হলো, প্রথম প্রশ্নে তিনি ইতস্তত অনুভব করছিলেন যে, টুপি মাথায় দিয়ে আর কতো মিথ্যা বলা যায়! আমিও অবাক হলাম, জামায়াত যে ইসলামের কথা বলে! তাদের ইসলাম মানে কি টুপি মাথায় দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো? আরটিভি/এসআর
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন