ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনে সরকারি রাস্তা বিলীন, দুর্ভোগে গ্রামবাসী 

মো. আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে জমি থেকে বালু উত্তোলন করে সরকারি রাস্তা বিলীনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। চলাচলের রাস্তা বিলীন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামের হাজারো মানুষ। রাস্তা ফিরে পেতে লিখিত অভিযোগ করেছে তারা।

জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ নন্দনপুর গ্রামের বাসিন্দাদের পার্শ্ববর্তী গ্রামে যাতায়াতের জন্য চেংমারি ডাঙ্গা নামের একটি সরকারি কাঁচা রাস্তা ছিল। কিন্তু সেই রাস্তার দুই পার্শ্বে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে গহীন পুকুরে পরিণত করেন বিনোদনগর ইউপির ১নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান। রাস্তা ভেঙে যাওয়ায় চলাচল করতে পারছেন না দুই পাড়ার হাজারো মানুষ। গ্রামবাসীর অভিযোগ, প্রতিবাদ করলেই নানা হুমকি দেন ইউপি সদস্য।

আরও পড়ুন

একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, রাস্তাটি না থাকায় এলাকার মানুয়ের চলা চলে সমস্যা হয়ে যাচ্ছে। উনি একজন কুখ্যাত সন্ত্রাসী।

আরও একজন ভুক্তভোগী বলেন, বালু উত্তোলনের কারণে আমাদের জমি ভাঙন শুরু হয়ে গেছে। জোর করে বালু তুললে রাস্তা ধসে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খলিলুর রহমান বলেন, বন্যার কারণে রাস্তাটি ভেঙ্গে গিয়েছে।

এ বিষয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
সৌদি আরবের সহযোগিতায় বাংলাদেশ সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের ফলে অবহেলিত গড়ইখালী ও আশপাশের অঞ্চলের দুস্থ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য বঞ্চনার অবসান হতে চলেছে।
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে জনসম্পৃক্ততার এক ঐতিহাসিক দৃষ্টান্ত উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৭৬ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলায় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেন।
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
পরিবেশ অধিদপ্তর শব্দদূষণের নতুন চারটি উৎস শনাক্ত করেছে। এসব উৎস থেকে অতিরিক্ত বা অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টি হলে, তা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বাণীকে সামনে নিয়ে একতারা, দোতারা আর ঢোল বাশির সুরে প্রকম্পিত হয়ে উঠেছে লালন ফকিরের ভবের হাট। 
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
দূর থেকে মনে হচ্ছে যেন সোনালি চাদরে মোড়ানো দেবী দুর্গা। কিন্তু একি কাছে যেতেই পুরো ভিন্ন চিত্র। এ কোনো আবরণ নয় প্রতিমার পুরো শরীরজুড়ে রয়েছে ছোট ছোট শস্যদানা, তাও আবার সেটি নাকি মানুষের নয় পরিচিত পাখির খাবার হিসেবেই। যা আবার ফলে বিদেশের মাটিতে। ব্যতিক্রমী এই প্রতিমা তৈরি করে নজির গড়েছেন নাটোরের হিন্দু ধর্মাবলম্বীরা। 
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
আরও পড়ুন
বিগত সরকারের প্রতিটি অন্যায়ের বিচার এই মাটিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী
‘মিথ্যা মামলায়' ফাঁসানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রাতের আঁধারে ৬০০ শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, বুকফাটা আর্তনাদ কৃষকের
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত